India Tour of England 2025: ২৯ হাজার রানের সঙ্গে ৫৩ সেঞ্চুরি, IPL-এ হৃদয়ভঙ্গ! চরম সিদ্ধান্ত জানালেন BCCI-কে...

India Tour of England 2025: আইপিএল এলিমিনটরে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। আর হাইভোল্টেজ ম্যাচের মাঝেই চলে এল ইংল্যান্ড সফর নিয়ে বিরাট আপডেট।

শুভপম সাহা | Updated By: May 30, 2025, 09:11 PM IST
India Tour of England 2025: ২৯ হাজার রানের সঙ্গে ৫৩ সেঞ্চুরি, IPL-এ হৃদয়ভঙ্গ! চরম সিদ্ধান্ত জানালেন BCCI-কে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক চার দিন আগেই জাতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে, শুভমন গিলকে (Shubman Gill) দেশের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) জুতোয় পা গলিয়েছেন শুভমন। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজই হবে অধিনায়ক হিসেবে শুভমনের প্রথম অ্যাসাইনমেন্ট। তাঁর নেতৃত্বেই ভারত ১৮ সদস্যের শক্তিশালী দল বেছে নিয়েছে। দলের গুরুত্বপূর্ণ সদস্য কেএল রাহুল (KL Rahul)! 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: নতুন অধিনায়কই খেলবেন না! কী হল শুভমন গিলের? ইংল্যান্ড যাওয়ার আগেই বুক ভাঙল ভারতের...

দলের অন্যতম অভিজ্ঞ ও ভার্সেটাইল ক্রিকেটার রাহুল, এবার আইপিএল খেললেন নতুন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে। দারুণ খেলেও দলকে প্লেঅফে তুলতে পারেননি। ডিসি ৫ নম্বরে আইপিএল শেষ করেছে। রাহুলের এবার পুরোপুরি ফোকাস আসন্ন ইংল্যান্ড সফরে। জানা যাচ্ছে তিনি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, যে সিনিয়র দল তো রয়েছেই, তাঁকে যেন এবার ইন্ডিয়া-এ সফরের জন্যও ভাবা হয়। রাহুল বোর্ডকে জানিয়েছেন, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ইন্ডিয়া-এ দলের হয়ে খেলতে চান। ৩০ মে ক্যান্টারবেরিতে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু। যদিও রাহুল সেই ম্যাচ খেলার জন্য সময়মতো হাজির হতে পারবেন না। তবুও দ্বিতীয় ম্যাচের জন্য তিনি দলে জায়গা পেতে আগ্রহী। এখন বিসিসিআই এবং নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকর রাহুলের এই ইচ্ছার কথা ভেবে দেখছেন। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে রাহুলের ২৯ হাজারের উপর রান রয়েছে। করেছেন ৫৩ সেঞ্চুরি।

এই প্রসঙ্গে এক সর্বভারতীয় মিডিয়া সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'রাহুল আগামী সোমবার বিমানে উঠবে এবং ভারত 'এ' দলের সঙ্গে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলবে। রাহুল সিনিয়র পুরুষ দলের অংশ। যারা সিরিজে পাঁচটি টেস্ট খেলবে। বেসরকারি টেস্ট খেলে রাহুল ম্যাচ অনুশীলনের সুযোগ পাবে নিজেকে সময় দিয়ে।'ইংল্যান্ড লায়ন্স এবং ইন্ডিয়া এ-দলের মধ্যে দ্বিতীয় বেসরকারি টেস্ট ৬ জুন শুরু হবে। এরপর সিনিয়র ভারতীয় দল ১৩ জুন বেকেনহ্যামে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবে। ৫ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ২০ জুন লিডসে শুরু।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব

আরও পড়ুন:  'ও তো... দেয়!' ২০ বছরের ভারতীয়কে অপমান, 'নির্লজ্জ' বিরাটকে নেটপাড়ায় ধিক্কার...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.