Pakistan Super League 2025: এবার মুখের উপর দরজা বন্ধ করল 'বন্ধু'! পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান মরুদেশের

 UAE set to decline host PSL 2025:  এবার সংযুক্ত আরব আমিরশাহিও মুখ ফেরাল পাকিস্তানের থেকে!  মুখের উপর দরজা বন্ধ করল 'বন্ধু'!  

শুভপম সাহা | Updated By: May 9, 2025, 08:46 PM IST
Pakistan Super League 2025: এবার মুখের উপর দরজা বন্ধ করল 'বন্ধু'! পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান মরুদেশের

Operation Sinddor Day 3: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। হামলা পালটা হামলায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (PSL 2025) বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল! পিসিবি (PCB) জানিয়েছিল পাকিস্তান থেকে এই লিগ সরছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ হবে মরুদেশেই। কিন্তু এবার মুখের উপর দরজা বন্ধ করল 'বন্ধু'! চলে এল বিরাট আপডেট। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: সেনার সেলামে ফুটন্ত রক্তের আগুনে পোস্ট, সবার আগে ভারতীয় ক্রিকেটের ২ বিশ্বসেরা 'ব'

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হামলা

গতকাল পাকিস্তানের গর্বের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) ড্রোন হামলা হয়েছে। রাত আটটা থেকে এই স্টেডিয়ামেই পাকিস্তান সুপার লিগের ম্যাচে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল। ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙেও পড়েছিল। ফলে ম্যাচ বাতিল হয়ে তা করাচি স্টেডিয়ামে চলে গিয়েছিল। এরপরই পিসিবি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল। পিসিবি জানিয়েছিল যে, মরুদেশে বাকি ম্যাচগুলির সংশোধিত তারিখ এবং ভেন্যু যথাসময়ে নিশ্চিত করা হবে।  

পিসিবি-ইসিবি বন্ধুতা 

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন বলছে, ভারত -পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সম্ভাবনা রয়েছে। এই কারণেই পিসিবির, পিএসএল আয়োজনের অনুরোধে ইসিবি অনুমোদন দেবে না বলেই মনে করা হচ্ছে। ইসিবি যে পিসিবির মিত্র হিসেবে পরিচিত, এই কথা আজ সকলেরই জানা। ইসিবি এই বিষয়েও সতর্ক। তারা বিশ্বাস করে যে, পিএসএল আয়োজন করলে মিত্রতার বার্তাই ছড়িয়ে পড়বে সর্বত্র। এক সূত্র বলছে, যে ইসিবি-র সঙ্গে বিসিসিআইয়েরও দৃঢ় সম্পর্ক। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০১৪, ২০২০ এবং ২০২১ সালে বিসিসিআই আংশিক এবং পুরোপুরি ভাবে আইপিএল আয়োজন করেছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলিও দুবাইয়ে হয়েছিল।

মরুদেশের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী

জানা যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে দক্ষিণ এশীয়দের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী রয়েছে। যারা ক্রিকেট উপভোগ করে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পিএসএলের মতো টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রীতি নষ্ট হতে পারে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে। সম্প্রদায়ের মধ্যে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পিএসএলের ভবিষ্যৎ এখন রীতিমতো সন্দিহান।

আরও পড়ুন: ভারতের প্রবল ভয়ে জিন্নাহকে স্মরণে করে অঝোরে কাঁদছেন পাকিস্তানের বাবর আজম...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.