জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর ভারতীয় ক্রিকেটে সর্বাধিক চর্চিত দুই নাম- বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli and Rohit Sharma)। এখনও তাঁদের নিয়ে চর্চা চলছে। গত অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের সময় থেকেই শিরোনামে এই দুই মহারথী। তাঁরা ধারাবাহিক ভাবে যদি নিজেদের প্রমাণ করতে না পারেন, তাহলে ২০২৭ ওডিআই বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। এই নিয়েই যাবতীয় আলোচনা। তবে সার্চ ইঞ্জিন গুগলের বার্ষিক সার্চ (Google’s Year in Search 2025) দিচ্ছে একেবারে অন্য রিপোর্ট। 'রো-কো' জুটির কোনও নাম গন্ধই নেই 'মোস্ট সার্চড' সেগমেন্টে!
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: ভারতে আসার আগে বোমা ফাটালেন মেসি! ভক্তরা মন শক্ত রাখুন, ভগবান হয়তো বিশ্বকাপে...
শীর্ষে বৈভব সূর্যবংশী
২০২৫-এর 'মোস্ট সার্চড পার্সোনালিটিজ'-এর (Most-Searched Personalities Of 2025) তালিকায় শীর্ষে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সেখানে বিরাট-রোহিত কেন, হার্দিক পাণ্ডিয়ার কোনও চিহ্ণ নেই। মাত্র ১৪ বছর বয়স বৈভবের! তাঁর আজ আর কোনও বিশেষণের প্রয়োজন নেই। চলতি বছর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে আইপিএলের (IPL 2025) সব আলো একাই কেড়ে নিয়েছিল বিহারের সমস্তিপুরের বিস্ময় বালক। ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সবার মুখে ছিল শুধুই বৈভবের নাম। তারপর থেকে বৈভব মাঠে নামা মানেই, কিছু না কিছু ঘটবেই। রাইজিং স্টার্স এশিয়া কাপে (Rising Stars Asia Cup) ৩২ বলে সেঞ্চুরি করেও শোরগোল ফেলে দিয়েছিলেন। ইন্ডিয়া 'এ' ও বয়স ভিত্তিক ক্রিকেটেও বৈভব এর আগে মাতিয়েছেন।
দুই-তিনেও তরুণরা
সূর্যবংশীর পরেই আছেন প্রিয়াংশ আর্য। ২০২৫ সালের আইপিএলে, পঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রিয়াংশ আলোচনায় আসেন। বাঁ-হাতি এই ব্যাটার ১৭ ম্যাচে ৪৭৫ রান করেছেন। ২০২৫ সালের আইপিএলের পরেই তিনি ইন্ডিয়া 'এ' স্কোয়াডে জায়গা করে নেন। তালিকায় তিনে রয়েছেন অভিষেক শর্মা। ২০২৫ সালেই ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার। যশস্বী জয়সওয়ালের জমি কেড়ে নিয়ে এখন প্রথম একাদশে সূর্যবংশী নিয়মিত। অভিষেক ১৭টি টি-টোয়েন্টিআই-তে ৭৫৬ রান করেছেন। শাইক রশিদ এবং জেমিমা রড্রিগেজ তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন। জেমিমা ২০২৫ সালে ওডিআই বিশ্বকাপ এনে দেওয়ায় বিরাট অবদান রেখেছেন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ডানহাতি এই ব্যাটার ম্যাচজয়ী সেঞ্চুরি হাঁকান। ৪৮.৩ ওভারে ৩৩৯ রান তাড়া করে ভারতকে জেতাতে ১৩৪ বলে ১২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ফাইনালে ৩৭ বলে ২৪ রান করেন তিনি।
গুগলের ২০২৫ সালের অনুসন্ধানের বছর
ক্রীড়াবিদ
টেরেন্স ক্রফোর্ড (বক্সিং)
ররি ম্যাকলরয় (গলফ)
শেডিউর স্যান্ডার্স (আমেরিকান ফুটবল)
শাই গিলজিউস-আলেকজান্ডার (বাস্কেটবল)
জ্যালেন হার্টস (আমেরিকান ফুটবল)
ক্রীড়া দল
প্যারিস সেন্ট-জার্মেইন এফসি (ফুটবল)
এসএল বেনফিকা (ফুটবল)
টরন্টো ব্লু জেস (বেসবল)
পঞ্জাব কিংস (ক্রিকেট)
দিল্লি ক্যাপিটালস (ক্রিকেট)
ক্রীড়া ইভেন্ট
ফিফা ক্লাব বিশ্বকাপ (ফুটবল)
এশিয়া কাপ (ক্রিকেট)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ক্রিকেট)
আইসিসি মহিলা বিশ্বকাপ (ক্রিকেট)
রাইডার কাপ (গলফ)
আরও পড়ুন: 'ভাবতেও পারিনি...'! ১১ বছর পর বাধ্য হয়েই অবসর! মুখ খুলতেই বিস্ফোরক 'দ্রে-রাস'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)