RCB Victory Celebration Stampede: বেঙ্গালুরুতে বিজয় মিছিল পদপিষ্ট হয়ে মৃত ১০! মুখ খুললেন বিরাট, কী বললেন?

RCB Victory Celebration Stampede:  ৬ ঘণ্টার পর অবশেষে  বিবৃতি RCB কর্তৃপক্ষের। মৃতদের পরিবারের পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে অনুষ্ঠানে আয়োজক কর্নাটকের ক্রিকেট সংস্থা। 

Updated By: Jun 5, 2025, 12:09 AM IST
RCB Victory Celebration Stampede: বেঙ্গালুরুতে বিজয় মিছিল পদপিষ্ট হয়ে মৃত ১০! মুখ খুললেন বিরাট, কী বললেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: ৬ ঘণ্টার পার। আইপিএল জয়ে উত্‍সবে ভয়ংকর দুর্ঘটনাটি অবশেষে বিবৃতি দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ(RCB)। সেই বিবৃতিতে সোশ্যাল মিডিয়া শেয়ার করে বিরাট কোহলি লিখলেন, 'ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত হৃদয় বিদারক'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Virat Kohli Retirement Update: 'বুট তুলে রাখব'! কোহলির প্রাপ্তির বিরাট ঘড়া পূর্ণ, অধরা মাধুরী ছুঁয়েই অবসরের...

RCB বিবৃতিতে উল্লেখ, 'বিকেলে দলের ফেরা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল বেঙ্গালুরু জুড়ে। আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি, সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ'। বলা হয়েছে,  'ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পরিবর্তন করেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ মতো পদক্ষেপ করেছি। আমাদের সব সমর্থককে নিরাপদে থাকতে অনুরোধ করছি'।

বিরাট কোহলিদের (Virat Kohli) বিজয় মিছিলের আনন্দ (RCB Victory Celebrations in Bengaluru) নিমেষে বদলে গেল শোকের আবহে! বুধ বিকালে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে (M. Chinnaswamy Stadium in Bengaluru) লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন, বিরাটদের সেলিব্রেশনে শামিল হতে। আর এই ভিকট্রি প্যারেডে ঘটে গেল ভয়ংকর কাণ্ড। একাধিক মিডিয়ার রিপোর্ট যে, বিজয় মিছিলে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং কমপক্ষে ২৫ জনের বেশি আহত হয়েছেন!

এদিকে মৃতদের পরিবার পিছু  ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে অনুষ্ঠানে আয়োজক কর্নাটকের ক্রিকেট সংস্থা। বিবৃতিতে উল্লেখ, 'প্রিয়জনকে হারানো পরিবারগুলির জন্য আরসিবি এবং কেএসসিএ যৌথ ভাবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাঁদের জন্য কিছুটা সহায়ক হবে। তাঁরা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সময়ে আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থান সকলে বুঝতে পারবেন'।

আরও পড়ুন:  Owner Of RCB: আরসিবি প্রতিষ্ঠাতা আজ প্রত্যর্পণের যুদ্ধে! মালিয়া দেশ ছাড়ার পর বিরাটদের মালিক কে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.