Virat Kohli Insults Musheer Khan WATCH: 'ও তো... দেয়!' ২০ বছরের ভারতীয়কে অপমান, 'নির্লজ্জ' বিরাটকে নেটপাড়ায় ধিক্কার...

Virat Kohli Insults Musheer Khan WATCH: স্লেজিং করতে করতে সব সীমা ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি! বাইশ গজের রাজার মুখের ভাষায় চমকে উঠেছে সকলে! তাও আবার নিজের দেশেরই ১৭ বছরের ছোট ক্রিকেটারকে!

শুভপম সাহা | Updated By: May 30, 2025, 03:17 PM IST
Virat Kohli Insults Musheer Khan WATCH: 'ও তো... দেয়!' ২০ বছরের ভারতীয়কে অপমান, 'নির্লজ্জ' বিরাটকে নেটপাড়ায় ধিক্কার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2025) এবার শেষের মুখে। শুরু হয়েছে প্লেঅফের (IPL 2025 Playoffs Schedule) লড়াই। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, গত বৃহস্পতিবার  কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব কিংস মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB, IPL Qualifier 1)। পঞ্জাবকে ৮ উইকেটে গুঁড়িয়ে বেঙ্গালুরু পাক্কা ৯ বছর পর চতুর্থবারের মতো (২০০৯, ২০১১, ২০১৬-র পর ২০২৫) আইপিএল ফাইনালে (IPL Final 2025) চলে গিয়েছে। একপেশে ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) খবরে এসেছেন তাঁর অনভিপ্রেত আচরণে! কোহলি তাঁর চেয়ে ১৭ বছরের ছোট মুশির খানকে (Musheer Khan) যে ভাষায় কথা বললেন, তা শুনে নেটপাড়া সাফ বলছে, বিরাট 'নির্লজ্জ'!

Add Zee News as a Preferred Source

যদিও খাতায়-কলমে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। কিন্তু কোয়ালিফায়ার ওয়ানে কোহলি উত্তীর্ণ হয়েছিলেন অধিনায়কের ভূমিকায়। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিকের ওভারগুলিতে ফিল্ড সাজানো থেকে শুরু করে দলকে তাতানো ও নিখুঁত কৌশলে সকলকে অবাক করে দিয়েছিলেন। তাঁর সঙ্গে কোহলির চেনা ভয়ংকর আগ্রাসন। এসবই তিনি হাইভোল্টেজ ম্যাচে সতীর্থদের রক্তে যেন প্রবাহিত করে দিয়েছিলেন। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়সরা ধুঁকছিলেন। জশ হ্যাজেলউড ও সুয়শ শর্মার পেস-স্পিনের যুগলবন্দিতে ৯ ওভারের ভিতর ৬০ রানে চলে গিয়েছিলে ৬ উইকেটে। আটে ব্যাট করতে এসেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। সরফরাজ খানের ভাই যখন স্টান্স নিচ্ছিলেন, তখন স্লিপে দাঁড়িয়ে কোহলি স্লেজ করতে শুরু করেছিলেন। মুশিরের উদ্দেশে কোহলি বলেন, 'এই ছেলেটা কে? এ তো শুধু জল বয়ে আনে'! ঘটনাচক্রে মুশির কয়েক ওভার আগেই জল নিয়ে এসেছিলেন তাঁর দলের জন্য। কোহলির দেশের তরুণ ক্রিকেটারের প্রতি এই আচরণ মেনে নিতে পারেনি নেটপাড়া। কোহলির নিন্দায় সরব হয়েছেন অনেকেই। তাঁরা বলে দিলেন যে, কোহলি আসলেই বিরাট 'নির্লজ্জ'! মুশির তিন বল খেলে কোনও রান না করেই ফিরে যান।

আরও পড়ুন: মালিকানা-সহ 'শতকের সেরা চুক্তি'র প্রস্তাব, রোনাল্ডোর দৈনিক আয় হবে ৫৩২১৯১০০ টাকা!

এই ম্যাচটি কেবল মুশিরের প্রথম আইপিএল ম্যাচই ছিল না, টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর অভিষেক ম্যাচ ছিল। মুশির এর আগে একটিও ২০ ওভারের ম্যাচ খেলেননি। মুশির, টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি প্লে-অফ ম্যাচে অভিষেক করলেন। এখনও পর্যন্ত, আইপিএলে হাত ধরে মোট ৮৪ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন, তবে অতীতে কোনও খেলোয়াড় প্লে-অফ ম্যাচে অভিষেক করেননি। মুশির ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে প্লে-অফে অভিষেক করলে। তার আগে সানি গুপ্তা ২০১২ সালে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে, দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্যাপিটালস) হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একমাত্র আইপিএল ম্যাচ খেলেছিলেন। মুশির খানকে ৩০ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাব কিংস।

আরও পড়ুন: নতুন অধিনায়কই খেলবেন না! কী হল শুভমন গিলের? ইংল্যান্ড যাওয়ার আগেই বুক ভাঙল ভারতের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.