Virat Kohli: 'মেসি-রোনাল্ডোর মতোই বিরাটও কমপ্লিট প্যাকেজ', রাজায় মোহিত চিরশত্রু দেশের কিংবদন্তিও!

Mohammad Amir On Virat Kohli: বিরাট কোহলির ভূয়সী প্রশংসায় মহম্মদ আমির। মেসি-রোনাল্ডোর সঙ্গেই এক আসনে বিরাটকে বসালেন তিনি

শুভপম সাহা | Updated By: Feb 28, 2025, 01:10 PM IST
Virat Kohli: 'মেসি-রোনাল্ডোর মতোই বিরাটও কমপ্লিট প্যাকেজ', রাজায় মোহিত চিরশত্রু দেশের কিংবদন্তিও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025), গত রবিবার 'মাদার অফ অল ব্যাটল'-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে রোহিত শর্মার ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। সব আলো একাই কেড়ে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ২০২৫ সালে আরও তিনবার ভারত-পাক! কবে কোথায় খেলা? চলে এল বিরাট আপডেট

তিনে নেমে ১১১ বলে অপরাজিত শতরান করেছিলেন বিরাট। আর সেদিনই তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন। বিরাট রাজায় মোহিত চিরশত্রু দেশের মহারথী পেসার মহম্মদ আমির (Mohammad Amir)! চিরশত্রু দেশের ক্রিকেটার লিয়োনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আসনেই বসালেন কোহলিকে! ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বারবার বলছেন, কেরিয়ারে একজন বোলারকে খেলতেই তিনি হিমশিম খেয়েছেন, আর তাঁর নাম আমির! আর ওদিকে পাক পেসারও যখনই সুযোগ পেয়েছেন কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সম্প্রতি আমির এক স্পোর্টস ওয়েবসাইটে বিরাটবন্দনা করেছেন। আমির বলেন, 'মানুষ কেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসিকে ভালোবাসে? যদি আমি রোনাল্ডোর কথাই বলি, বিশেষ করে ওর লাইফস্টাইল। রোনাল্ডোর দাতব্য কাজ, তার ওয়ার্ক এথিক এবং তার ফিটনেস। ও কমপ্লিট প্যাকেজ। একইভাবে, বিরাট কোহলি ও কমপ্লিট প্যাকেজ, কোহলি অনেকের জন্য রোল মডেল। এমনকী পাকিস্তানেও। আসলে দেশ কোনও ব্যাপার নয়। সে আফগানিস্তান, পাকিস্তান, ভারত বা ইংল্যান্ডের যে কোনও জায়গার রোল মডেল। এই প্রজন্মের কাছে কোহলি বিরাট অনুপ্রেরণা, যারা ক্রিকেটার হতে চায়, বিশেষত ব্যাটার হতে চায়, তাদের সবার বিরাটের পদাঙ্কই অনুসরণ করা উচিত।' কোহলি ডাই-হার্ড রোনাল্ডো ভক্ত। ফলে আমিরের কথা তাঁর মন ছুঁয়ে নেবে, একথা বলাই যায়।

আরও পড়ুন: 'আরও দাও'! বিশ্বচ্যাম্পিয়ন স্ত্রীকে এশিয়াডজয়ী স্বামীর রোজ... আঁতকে উঠল পুলিস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.