Virat Kohli’s Lookalike Bhubaneswar Temple: ভুবনেশ্বরের এক জাগ্রত মন্দিরে 'বিরাট কোহলি' মহাপ্রসাদ বিতরণ করছেন! যে ভিডিয়ো দেখে সকলেই চমকে গেলেন...
শুভপম সাহা | Updated By: May 30, 2025, 04:33 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বাসুদেব মন্দির (Ananta Vasudeva Temple )। মন্দিরটি বিন্দু সরোবর এবং লিঙ্গরাজ মন্দিরের কাছে অবস্থিত। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, মন্দিরটি ভুবনেশ্বরের কয়েকটি বৈষ্ণব মন্দিরের মধ্যে একটি। ত্রয়োদশ শতকে তৈরী মন্দিরে ভগবান বাসুদেব (কৃষ্ণ), ভগবান অনন্ত (বলরাম) এবং দেবী শুভদ্রার পূর্ণ বিগ্রহ পূজিত হয় নিষ্ঠা ভবে। ভুবনেশ্বরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অনন্ত বাসুদেব মন্দির।
এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল- বিরাট রান্নাঘর। যেখানে মহাপ্রসাদ যা আভদা (কথোপকথন ভাষায়) তৈরি হয়। কাঠ এবং মাটির উনুনে মাটির হাঁড়িতে মহাপ্রসাদ তৈরি হয়।পবিত্র মন্দিরের খাবার প্রথমে দেবতাদের এবং পরে মন্দির সংলগ্ন ভোগ বাজারে ভক্তদের পরিবেশন করা হয়। পুরো পরিবেশটিই পুরীর জগন্নাথ মন্দিরের আনন্দ বাজারের মতো। আর এই রান্নাঘরে ঢুকে ভিডিয়ো শ্যুট করে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন ফুড ভ্লগার প্রথম অরোরা।
গত ২৭ মে এই ভিডিয়ো পোস্টের পরেই অনলাইনে ঝড় উঠে গিয়েছে। প্রথমের আধ্যাত্মিক পরিবেশনের জন্য নয় বরং একটি আশ্চর্যজনক ঘটনার জন্য। মন্দিরের এক মহাপ্রসাদ পরিবেশনকারীর সঙ্গে টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলির অদ্ভুত মিল রয়েছে। বিরাটের ভক্তরা তো বটেই, নেটিজেনরাও চমকে গিয়েছেন তা দেখে। যেখানে দেখা যাচ্ছে দাড়িওয়ালা সেই ব্যক্তির গলায় একাধিক সোনার হার। ধুতি পরে খালি গায়ে মহাপ্রসাদ বিতরণ করছেন।
বিরাট যেন বদলেই গিয়েছেন। আগে সুযোগ পেলেই তিনি চলে যেতেন দেশের বাইরে! সেখানে এখন তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ, তাঁর সাম্প্রতিক কার্যকলাপ বুঝিয়েই দিচ্ছে যে, কোথাও যেন এই সংসারের মোহ-মায়া ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন বিরাট। এখন সময় কাটাতে বিরাট বেছে নিচ্ছেন মন্দির, যোগ দিচ্ছেন সত্সঙ্গে! পাশে থাকছেন অনুষ্কা। গত সপ্তাহে বিরাট-অনুষ্কা পৌঁছে গিয়েছিলেন রামভূমি অযোধ্যার হনুমান গড়িতে। সেখানে গিয়ে তাঁরা পুজো দিয়েছেন। ভগবান রাম লালার দর্শন করেছেন এবং তারপর ভগবান হনুমানের আশীর্বাদ নিয়েছেন। বিরুষ্কা, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজেরও আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই বছর। তাও দু'বার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.