ISL Final: ফাইনালে স্কোর কী হবে? গোলের ব্যবধানও জানেন জারাগোজা-মোলিনা! শুনলে চমকে যাবেন...

ISL Final: রাত পোহালেই মহাসংগ্রাম, দুই কোচই ফুরফুরে মেজাজে। আলোচনায় গোলের ব্যবধান!

শুভপম সাহা | Updated By: Apr 11, 2025, 04:37 PM IST
ISL Final: ফাইনালে স্কোর কী হবে? গোলের ব্যবধানও জানেন জারাগোজা-মোলিনা! শুনলে চমকে যাবেন...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ দল নেমেছিল খেতাবি লড়াইয়ে, এখন টিকে রয়েছে স্রেফ ২ দল! আর এবার ২ থেকে ১ হওয়ার পালা। আইএসএল ২০২৪-২০২৫ (ISL 2024-2025) মরসুম পেয়ে যাবে চ্যাম্পিয়নকে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল (ISL Final)।

Add Zee News as a Preferred Source

মুখোমুখি এবারের লিগ-শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)। ২০২২-২৩ মরসুমের পর ফের একবার আইএসএল কাপ জয়ের হাতছানি মেরিনার্সের সামনে। ওদিকে ২০১৮-১৯ মরসুমের পর বেঙ্গালুরুর সামনে খেতাব জয়ের সুযোগ। 

আরও পড়ুন: তাঁদের হাত-পা 'সোনা'য় বাঁধানোই! একজনের গোলবন্যায় ইতিহাস, অপরজন ১৫ ম্যাচ অপরাজিত

মেগা ফাইনালের আগে শুক্রবার, আজ দুপুরে সাংবাদিক বৈঠক হয়ে গেল নিউটাউনের এক অভিজাত হোটেলে। হাজির ছিলেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা ও অধিনায়ক শুভাশিস বোস। তাঁদের সঙ্গে ছিলেন বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা ও অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু।

ফাইনালের স্কোর কী হবে? কে জিতবে আর কে হারবে? তার উত্তর তো সময়ই দেবে। তবে এদিন গোলের ব্যবধান দিয়ে জারাগোজা-মোলিনার আলোচনা শুনে চমকে গিয়েছেন সাংবাদিকরা। 

জারাগোজা এদিন কথোপকথনের ফাঁকে বারবার স্বীকার করেছেন যে, ফাইনালে তাঁদের খুবই কঠিন লড়াই হবে। কারণ তাঁরা জানেন যে, মোহনবাগান ঘরের মাঠে ভয়ংকর শক্তিশালী টিম। এরপরেই জারাগোজা বললেন, 'আমার খুবই ভালোলাগবে যদি আমরা ৫-৪ ব্যবধানে জিততে পারি ফাইনাল। কারণ আমরা যেখানেই খেলি সবসময়ে সমর্থকদের কথা মাথায় তাঁকে। তাঁরা খুশি হন বেশি গোল দেখতে পারলে। আমাদের বেশি গোল করে সমর্থকদের খুশি করতে হবে।' যা শুনে মোলিনা বলেন, 'দেখুন আমি জেরার্ডের সঙ্গে আংশিক ভাবে সহমত। এটাই ঠিকই যে, ফ্যানদের খুশি করতে হবে। তবে আমার কাছে স্কোরলাই ১-০ বা ৩-৪ বা ২-২ গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে আসল কথা জয়। সমর্থকরা মাঠে আসবেন জয় দেখতেই।' 

মোলিনা এবং জারাগোজা, দু'জনেই স্প্যানিশ। তবে তাঁরা জানালেন এই প্রথম তাঁদের এভাবে কথা হচ্ছে। জারাগোজা ও মোলিনার চলতি লিগে এর আগে দু'বার দেখা হয়েছে। একবার মোলিনা বাজিমাত করেছেন। আরেকবার জারাগোজা শেষ হাসি হেসেছেন। দেখার তৃতীয় সাক্ষাতে কী হয়!

আরও পড়ুন: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.