অয়ন ঘোষাল: বড় খবর গণ পরিবহনে। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস।
Add Zee News as a Preferred Source
বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন।
আরও পড়ুন:Meghalaya Honeymoon case: 'মাদকাসক্ত করিয়ে আমাকে উত্তরপ্রদেশে আনা হয়েছে, আমি ভিকটিম...!', চাঞ্চল্যকর দাবি স্বামীহন্তা সোনমের
কাল রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ৬ টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে। ১২৫০০ সার্টিফিকেট অফ ফিটনেস এবং ১০০ টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে। একবারের সার্টিফিকেট এর মেয়াদ ৬ মাস হবে।
উল্লেখ্য, বাস বাতিলের বিষয়ে গত বছর পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছিলেন, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতেই হবে। KMDA এলাকায় বাণিজ্যিক ১৫ বছরের পুরনো গাড়ি কোনওভাবেই চলবে না। কিন্তু বাস বসে গেলে গণ পরিবহনে বিশাল ঘাটতি দেখা দেবে। আবার রাজ্যকে তো পরিবেশটাও দেখতে হবে। সব দিক খতিয়ে দেখে সার্বিক ভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী আরও ৫ বছর মেয়াদ বৃদ্ধি করতে চান। গাড়িগুলোর অবস্থা খতিয়ে দেখে সেই বাস পথে নামানো যায় কিনা, সেই বিষয়ে রাজ্য সরকার বাস মালিকদের পাশে আছে।
এরপরে বয়সের কারণে বাস বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানায় বাস মালিকরা। বাস মালিক সংগঠনের আর্জি ১৫ এর বদলে বাতিলের বয়স বাড়িয়ে ২০ বছর করারও আর্জি জানায়। অবশেষে সেই সমস্যার সমাধান হল।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: ব্যবসায় আত্মবিশ্বাসই হাতিয়ার বৃষের, অপ্রয়োজনীয় তর্ক জড়াবেন না সিংহ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)