ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!

বচসার জেরে যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙায়। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক শামিন মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন।

Updated By: May 6, 2018, 11:10 AM IST
ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!

নিজস্ব প্রতিবেদন : বচসার জেরে যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙায়। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক শামিন মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন।

Add Zee News as a Preferred Source

মন্তেশ্বরের রুইগড়িয়া গ্রামের বাসিন্দা শামিম। মন্তেশ্বরেরই মেজিরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্তরা। জানা গেছে, শামিম মোবাইল টাওয়ারের কাজ করে। পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপ বিক্রি এবং মেরামতও করে। শুক্রবার সন্ধ্যায় শামিমকে ফোন করে বাড়ি থেকে ডাকে অভিযুক্তরা। সোনাডাঙায় আসতে বলে শামিমকে।

আরও পড়ুন, Video: কাজ করতে করতে হঠাত্ই মেশিনে ঢুকে গেল হাত-পা, মৃত্যু শ্রমিকের

অভিযোগ, শামিম সোনাডাঙায় আসার পরই তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত দুই যুবক। চলে বেধড়ক মারধর। তারপরই ধারালো অস্ত্র দিয়ে শামিমের যৌনাঙ্গ কেটে নেয় তারা। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শামিমকে মাঠে পড়ে থাকতে দেখেন। তাঁরাই শামিমকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

আরও পড়ুন, ফেরিঘাটে বস্তায় পুরে পচা মাংস পাচার, রেস্তরাঁয় মিলল নষ্ট বিরিয়ানিও!

পরে রাতে অবস্থার অবনতি হওয়ায়, শামিমকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে অনুমান, পেশাগত শত্রুতার কারণেই এই আক্রমণ।

.