Criminal death in Howrah Jail: হাড়হিম হাওড়া! জেলের অন্ধকার কুঠুরিতেই শেষ দাগি আসামি! সেলে আরও তিনজন...তাহলে কী ভাবে?

Howrah Jail Incident:  সেলিম আত্মহত্যা করেনি তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। সেলের মধ্যে আরও তিনজন ছিল।তাদের সামনে কী ভাবে এই ঘটনা ঘটল,নিরাপত্তা কোথায়?

নবনীতা সরকার | Updated By: Jun 1, 2025, 08:02 PM IST
Criminal death in Howrah Jail: হাড়হিম হাওড়া! জেলের অন্ধকার কুঠুরিতেই শেষ দাগি আসামি! সেলে আরও তিনজন...তাহলে কী ভাবে?

দেবব্রত ঘোষ: সংশোধনাগারের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু এক বিচারাধীন বন্দি। মৃতের নাম সেলিম আনসারী (৩৫)। রবিবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির লোকেদের অভিযোগ তাকে অন্য বন্দিরা খুন করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। 

Add Zee News as a Preferred Source

প্রায় বছর চারেক আগে শিবপুরের শালিমার স্টেশন এর কাছে ভোলা রায় নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করে স্থানীয় যুবক সেলিম আনসারী। পেশায় টোটো চালক সেলিম তোলা নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরে সেলিম বি গার্ডেন থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। 

আরও পড়ুনAddiction of Reels: রিলসের 'মারণ নেশা!' জয় রাইডের উদ্দাম গতিই কাল হল যুবকের, ছিন্নভিন্ন দেহ...

তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং খুনের চেষ্টার মামলা শুরু করে পুলিশ। তখন থেকেই সে হাওড়া জেলা সংশোধনাগারে বন্দি ছিল। মৃতের বাড়ির লোকের অভিযোগ রবিবার সকাল সাতটা নাগাদ হাওড়া জেলা হাসপাতাল থেকে তাদের বাড়িতে ফোন যায়। বলা হয় তাদের ছেলে সেলিম আনসারী জেলের মধ্যে মারা গেছে। 

আরও পড়ুনMemory Shocker: 'কোরান শরীফ ঢাকার জন্য কাপড় চেয়েছিলাম, কেউ দেয়নি...' ধর্মীয় গোঁড়ামিই কি শেষ করে দিল মেধাবী আশিককে?

তাদের সন্দেহ সেলিম আত্মহত্যা করেনি তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। সেলের মধ্যে আরও তিনজন ছিল।তাদের সামনে কী ভাবে এই ঘটনা ঘটল,নিরাপত্তা কোথায়, এ প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। এ বিষয়ে তারা উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে। এই ঘটনার পর হাওড়া থানাতে তার স্ত্রী, মা এবং পরিবারের লোকেরা যান। তারা জানিয়েছে বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ সূত্রে খবর মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.