Uluberia Death: ভাগ্য ফেরাতে একের পর এক লটারির টিকিট! হারের হতাশায় মন্দাগ্রস্ত দোকান মালিক গলায়..

Uluberia Death: সোনার দোকান ছিল। আবার সুদের ব্যবসাও করতেন উলুবেড়িয়ার সুব্রত দাস। কিন্তু ব্যবসায় মন্দা চলছিল। টাকার জন্য় একে পর এক লটারি কাটতে শুরু করেছিলেন তিনি।

তনুময় ঘোষাল | Updated By: May 27, 2025, 04:33 PM IST
Uluberia Death: ভাগ্য ফেরাতে একের পর এক লটারির টিকিট! হারের হতাশায় মন্দাগ্রস্ত দোকান মালিক গলায়..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবসায় মন্দা। একের পর এক লটারি কেটেও ভাগ্য ফিরল না! শেষে আত্মহত্যা করলেন এক সোনা ব্যবসায়ী। সপ্তাহ খানেক আগে একই কারণে আত্মঘাতী হন তাঁর স্ত্রীও। চাঞ্চল্য হাওড়া উলুবেড়িয়ায়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Siliguri Shocker: 'মা ডাকছে তোকে...', বাবার বন্ধুর ডাকে বেরোল চোদ্দর কিশোরী! তারপরই লালসার নগ্ন কামড়...

পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুব্রত দাস। উলুবেড়িয়ার রাজাপুরের খলিশানি মালপাড়ায় সোনার দোকান ছিল তাঁর। সুদের ব্যবসাও করতেন। আশেপাশের প্রায় ১০-১২ টি গ্রামে বাসিন্দারা ব্য়াংকের থেকেও বেশি সুদের আশায় সুব্রতের সোনার দোকানে টাকা জমা রাখতেন। অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন তাঁরা। কেউ পঞ্চাশ হাজার, কেউ আশি হাজার, তো কেউ আবার এক লক্ষ বা তারও বেশি! 

আজ, মঙ্গলবার বাড়ির ছাদে সুব্রতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস। মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে আর্থিক অনটনের কথা লিখে গিয়েছেন ওই ব্য়বসায়ী। ব্যবসায় যে মন্দা চলছে, সেকথা স্ত্রীকে জানিয়েছিলেন তিনি। সহ্য করতে পেরে গত মঙ্গলবার আত্মহত্যা করেন তিনিও।

সুব্রত ছেলে শুভাশিষ পেশায় ব্যবসায়ী। বাবার সোনার দোকানের পাশেই ওষুধের দোকান চালান তিনি। শুভাশিষ বলেন, মায়ের মৃত্যুর দু'দিন আগেই তাঁরা জানতে পারেন, বাবার ব্যবসায় মন্দা চলছে। তবে এরকম কিছু যে ঘটতে পারে, তা আঁচ করতে পারেননি। ছেলের দাবি, বাবার ব্যবসার খোঁজখবর রাখতেন না। তবে শুনেছেন, শেষের দিকে টাকার জন্য বাবা লটারির টিকিট কাটতেন। কিন্তু তাতেও কপাল ফেরেনি। তাই আত্মহত্যার সিদ্ধান্ত।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

আরও পড়ুন:  Dilip Ghosh: রাজ্য অশান্ত আর মুখ্যমন্ত্রী গান গাইছেন, কে শুনবে ওই গান? বিস্ফোরক দিলীপ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.