SSC Jobs Scam: তিনি আরও বলেন, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই দুজন শিক্ষকতা করছিলেন। তাহলে এবার কি করবেন চাকরিহারানো সেই শিক্ষক?
অর্ণবাংশু নিয়োগী: প্রেম-ভালবাসা কি চাকরি দেখে না? চাকরির কাছে কি প্রেম ভালোবাসা হার মানে? বাংলা ছায়াছবির মতো এখনও কি সাফল্যের পর মানুষ ভুলে যায় প্রিয় মানুষকে?
হয়ত হয়। এই প্রশ্নের উত্তর চাইলে দু পক্ষের যুক্তি আলাদা আলাদা। কিন্তু সম্প্রতি এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর এই চাকরি প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার কিছু দৃষ্টান্ত রয়ে গিয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
চাকরিহারা শিক্ষকদের আইনজীবীরা সে কথাই বলছেন। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই চাকরি পেয়েছেন যাঁরা মামলা করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই চাকরি পাওয়ার পর একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তেমন অনেক যুগল আবার চাকরিহীন।
আরও পড়ুন: 'তুই এই বাড়িতে থাকলে...' বলেই গোপনাঙ্গে চলল ছুরি! নারকীয় অত্যাচারের হাড়হিম...
ওয়েটিং লিস্টে থাকা এক যুগল মামলা করেছিলেন চাকরি পাওয়ার জন্যে। ছেলেটির কাছে মামলা করার মত টাকা ছিল না তখন। প্রেমিকা টাকা দিতেন মামলা লড়ার জন্যে। তারপর ছেলেটি হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়ে যায়। কিন্তু প্রেমিকা চাকরি পাননি। তাঁদের আইনজীবী বলছেন, 'ছেলেটি চাকরি পাওয়ার পর যুগলের সম্পর্ক ভেঙে যায়। পরে জানতে পেরেছি ছেলেটি অন্য একজন মহিলা শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।'
আরও পড়ুন: 'আমার সারা জীবনের পরীক্ষায় ফার্স্ট হবার পুরস্কার বোধহয় এই চাকরি চলে যাওয়া...'
তিনি আরও বলেন, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই দুজন শিক্ষকতা করছিলেন। তাহলে এবার কি করবেন চাকরিহারানো সেই শিক্ষক? আফশোসে ফিরে যাবেন পুরনো প্রেমিকার কাছে নাকি আত্মগ্লানিতে ভুগবেন? তবে ভবিষ্যতে যাই হোক, আপাতত চরম চিন্তা 'প্রাক্তন' শিক্ষক, থুড়ি 'প্রাক্তন' প্রেমিকের কপালে।
এখন কী ভাবছেন সেই প্রাক্তন প্রেমিকা তা অবশ্য জানা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.