জি ২৪ ঘণ্টা ডিজিটাল:
Add Zee News as a Preferred Source
মালদা থেকে যুবতী নিখোঁজ। উদ্ধার বাংলাদেশে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র, অভিযোগ বিজেপির। কী ভাবে ওই যুবতী বাংলাদেশে গেল তার জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে পাল্টা দাবি তৃণমূলের।

মালদার বামন গোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এক এলাকার, এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে, বামন গোলা থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়।

আরও পড়ুন: Digha Jagannath Dham Rathjatra 2025: রথের রশিতে প্রথম পড়বে টান, দীঘার জগন্নাথ মন্দির ঘিরে প্রবল আগ্রহ! হবে রেকর্ড ভিড়, থাকবেন মমতাও...

তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেফতার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছু জানে না সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর সঙ্গে পরিচয় হয়েছিল। এই যুবকের বাড়ি বাংলাদেশে।

তাকে প্রেমের জালে ফাসিয়ে পাচার করা হচ্ছিল। কী ভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার। বিজেপি উত্তর মালদা সংগঠনিক জেলার সহ-সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বীনা কীর্তনীয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। লাভ জেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল।

এই রাজ্যের পুলিসের উদাসীনতার কারণেই এই এলাকায় পাচার চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে। পাল্টা বামন গোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফের। কী ভাবে এই যুবতী সীমান্ত পার করল, এর জবাব বিএসএফকে দিতে হবে। বিজেপির মুখে এসব মানায় না। এই পরিস্থিতিতে মেয়েকে কী ভাবে ফেরত পাবে, তা বুঝতে পারছে না ওই যুবতীর পরিবার।
আরও পড়ুন: Memari Shocker: যাদবপুরে বিটেক পড়া মেধাবীই যে বাবা-মাকে ঠান্ডা মাথায় খুন করবে কেউ ভাবেনি! ডিভোর্সই কি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)