Birbhum Incident: পরিবারিক বিবাদের জের? থানার ভিতরেই অ্যাসিড হামলা! তরুণী ভর্তি হাসপাতালে....

Birbhum Incident: থানায় গিয়েও রক্ষা নেই। দুই পরিবারের বচসার মাঝে তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ল তাঁর দেওর! চাঞ্চল্য় বীরভূমের রামপুরহাটে।

তনুময় ঘোষাল | Updated By: Apr 27, 2025, 10:54 PM IST
Birbhum Incident: পরিবারিক বিবাদের জের? থানার ভিতরেই অ্যাসিড হামলা! তরুণী ভর্তি হাসপাতালে....

প্রসেনজিত্‍ মালাকার: থানার ভিতরেই এবার অ্যাসিড হামলা! হাসপাতালে ভর্তি তরুণী। অভিযুক্ত ও তাঁর বাবা-মাকে আটক করল পুলিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Digha Jagannath Dham: দীঘা জগন্নাথ ধামে 'অন্য কেউ' ঢুকলে ছবি তুলে পোস্ট করব, কাদের কথা বললেন শুভেন্দু?

পুলিস সূত্রে খবর, আক্রান্ত তরুণীর বাড়ি বীরভূমেরই  নলহাটি থানার লোহাপুরে। মাস তিনেক আগে রকি শেখ নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয় তাঁর। রকির বাড়ি রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। তিনি আবার ওই তরুণীর নিটকাত্মীয়। বিয়ের দিন দশেক পরে লোহাপুরের এক যুবকের সঙ্গে পালিয়ে যান ওই তরুণী। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল।

এদিকে সম্প্রতি রকি পরিবারের এক জনের মৃত্যু হয়। আজ, সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ওই তরুণীর বাবা-মা। সঙ্গে ছিলেন ওই তরুণীও। অভিযোগ, ওই তরুণীর বাবা-মাকে রীতমতো মারধর করেন রকি ও তাঁর ভাই লাকি। এরপর সন্ধ্যায় যখন রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যান তাঁরা, তখন মাকে সঙ্গে থানায় পৌঁছয় লাকিও। দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরইমধ্যেই ওই তরুণীকে লক্ষ্য করে লাকি অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ।

আরও পড়ুন:  Digha: জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই বিপর্যয়, সমুদ্রে তলিয়ে গেলেন যুবক! নুলিয়ারা যখন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.