Jalpaiguri: পুলিসের তত্পরতায় শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেল তরুণী। চাঞ্চল্য জলপাইগুড়ির বেলাকোবায়।

প্রদ্যুত্ দাস: মদ্যপ বাবার অত্যাচার সহ্য না করে পেরে কুয়োয় ঝাঁপ! পুলিসের তত্পরতায় শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেল তরুণী। হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল। চাঞ্চল্য় জলপাইগুড়ির রাজগঞ্জে।
স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপুলাইন গ্রামে। তাঁর বাবা রোজই মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করতেন বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, গতকাল শনিবার রাতেই যথারীতি মদ্যপান করে বাড়ি ফেরেন তিনি। এরপর কোনও কারণে মেয়ের সঙ্গে মনোমালিন্য হয়। ওই তরুণীকে বকাঝকা করেন তাঁর বাবা।
এদিকে বাড়ির কাছেই কুয়ো। বাবার কাছে বকুনি খেয়ে অভিমানে কুয়ো ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঝাঁপ দেন ওই তরুণী। খবর দেওয়া হয় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। শেষে ওই তরুণীকে কুয়ো থেকে উদ্ধার করেন স্থানীয়রাই। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বেলাকোবা গ্রামীণ হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায়, রোগীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দ্রুত অ্যাম্বুল্যান্সে চাপিয়ে জলপাইগুড়িতে পাঠানোর ব্যবস্থা করে পুলিসই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)