শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাট জেলা হাসপাতালের এক অস্থায়ী মহিলা কর্মীর উপর অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহর লাগোয়া রঘুনাথপুর বিএম হাইস্কুল সংলগ্ন এলাকায়। ওই মহিলার হাত এবং পা পুড়ে গিয়েছে বলেই অভিযোগ। তড়িঘড়ি ওই মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিস।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:TMC vs BJP: ব্রিগেডে মোদী, তো? তৃণমূলের পতাকা হাতে নিয়েই দলের 'মুখোশ টেনে খুললেন' বিজেপির বড় নেতা
পুলিস সূত্রে জানা যায়, বিধবা ওই মহিলার বয়স প্রায় ৪০ বছর। স্বামী তৃণমূলের আইএনটিটিইউসির নেতা ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিক নেতার। বর্তমানে ওই নেতার স্ত্রী বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন দীর্ঘদিন যাবত্। ওই মহিলা এদিন বিকেলে ডিউটি সেরে টোটো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় শহরের লাগোয়া বিএমহাই স্কুলের প্রাচীরের কাছ থেকে কেউ বা কারা বিষাক্ত কিছু ছুড়ে মারে। এরপরেই ওই মহিলার হাতে ও পায়ে তীব্র জালা অনুভব শুরু করে । এরপরেই ওই টোটো চালকই মহিলাকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালের বান ওয়ার্ডে ভর্তি করেছেন।
বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে। এই ঘটনায় আতঙ্কিত ওই মহিলার পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিস। আক্রান্ত মহিলার মেয়ে বলেন, 'আগে থেকেই আমাকে ও আমার মাকে ভয় দেখানো হচ্ছিল। কখনও চিঠির মারফত কখনও লোক পাঠিয়ে, আজও হুমকি এসেছে। আজকেই আমার মাকে অ্যাসিড ছুড়ে মেরেছে কেউ। মা হাসপাতালে ভর্তি।'
আরও পড়ুন:Hooghly Suicide: চুঁচুড়ায় চাঞ্চল্য: ৩ গুজরাতি ব্যবসার নামে লুঠে নিয়েছে শেষ সঞ্চয় ২ কোটি টাকা, কীটনাশকেই মুক্তির পথ খুঁজলেন রিপন
তিনি আরও বলেন, 'পূর্ব শক্রতার জেরে এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান, এই ঘটনার সঙ্গে পরিবারেরই কেউ জড়িত থাকতে পারে। আমরা এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।' অন্যদিকে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, এ নিয়ে এখনও পর্যন্ত অভিযোগ হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)