West Bengal Assembly Election 2026: 'সঠিক সময়ে আমাদের সমস্ত কার্ড...' বাংলায় কত আসনে লড়বে মিম? BJP-AIMIM জোট নিয়ে বড় কথা ওয়াইসির!

AIMIM in West Bengal Assembly Election 2026: আসাদউদ্দিন ওয়াইসির দাবি, "আমি মুসলিমদের নেতা নই। আমি হতেও চাই না।"  

সুদেষ্ণা পাল | Updated By: Jan 20, 2026, 06:37 PM IST
West Bengal Assembly Election 2026: 'সঠিক সময়ে আমাদের সমস্ত কার্ড...' বাংলায় কত আসনে লড়বে মিম? BJP-AIMIM জোট নিয়ে বড় কথা ওয়াইসির!
ফাইল ফোটো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশের বাংলা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম? কত আসনে বাংলায় লড়বে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম (AIMIM)? বাংলা বিধানসভা ভোট নিয়ে এবার বড় কথা বলে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এবং লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

Add Zee News as a Preferred Source

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর দলের অবস্থান ও কৌশল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি। বাংলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ওয়াইসি বলেন,"আমরা সঠিক সময়ে আমাদের সমস্ত কার্ড প্রকাশ করব।" আরও বলেন, কেউই তাঁর মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এতটা উপভোগ করে না। পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে ওয়াইসি এও স্পষ্ট করে দেন যে, কখনও কোনও প্রসঙ্গেই মিম বিজেপিকে সমর্থন করবে না। ওয়াইসি সাফ বলেন, "এটা কখনমও কোনওভাবেই সম্ভব নয়। একেবারেই সম্ভব নয়। কারণ সমুদ্রের দুই প্রান্ত কখনও মিলিত হতে পারে না। BJP এবং AIMIM হল সমুদ্রের দুই প্রান্ত, যা কখনও মিলিত হতে পারে না।"

ওয়াইসির কথায়, "আমি মুসলিমদের নেতা নই। আমি হতেও চাই না। আমাদের দল জানে কীভাবে নেতা তৈরি করতে হয়। আমাদের দল কঠোর পরিশ্রম করছে। তাই মানুষের মনে জায়গা করে নিচ্ছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে।" প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র ছ’টি আসনে লড়াই করছিল মিম। কিন্তু এবার বাংলার শতাধিক আসনে মিমের নজর বলে জানা গিয়েছে। এমনকি সেই লক্ষ্যেই জনসাধারণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ‘অধিকার যাত্রা’ পরিকল্পনা মিমের। 

ওদিকে মালদায় শক্তি বৃদ্ধি করেছে মিম। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়েই ভাঙন ধরিয়েছে মিম। কয়েকশ তৃণমূল, সিপিএম ও কংগ্রেস কর্মী মিমের পতাকায় তলায় এসেছেন। যদিও বাংলায় মিমের রাজনৈতিক উত্থান ঘিরে বিচলিত নয় তৃণমূল ও কংগ্রেস। মিমকে 'বিজেপির দালাল' বলে আক্রমণ করেছে তৃণমূল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান রাজ্য-রাজনীতিতে আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: বিজেপিতে 'নবীন' যুগের শুরু হতেই ছাব্বিশের ভোট জয়ের লক্ষ্যে বঙ্গ ব্রিগেডে 'বড় বদল'!

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: 'বড়সড় ভাঙন' শাসক তৃণমূলে! ব্যাপক 'শক্তিক্ষয়' প্রতিপক্ষ বিজেপিরও! জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.