বিধান সরকার: রবিবার কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চ্যালেঞ্জ করেছিলেন হিংসা ছাড়া ভোট হলে ২০২৬ সালে ক্ষমতা থেকে উবে যাবে তৃণমূল কংগ্রেস। এনিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Add Zee News as a Preferred Source
অমিত শাহকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই অমিত শাহ গোপাল ঠাকুর একদম। ২০২১ সালে, ২০২৪ সালেও সারা ভারতবর্ষব্যাপী বলেছিল, ইসকে বাদ চারশো পার। করেছিল ২৪০। ২০২৬ সালে যখন নির্বাচন হবে তখন মুখে এমন ঝামটা খাবে না! ওদের লজ্জা নেই, দু'কান কাটা। সবচেয়ে বেশি রিগিং তো অমিত শাহ করেছে। অমিত শাহ তো রিগিং মাস্টার। লোকে ওকে দেখে রিগিং করার কথা ভাবে। গুজরাটে কম রিগিং করেছে? ও এখন আবার সততার কথা বলছে।
গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় কী বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দলের কর্মীদের সভায় অমিত শাহ বলেন, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। দিদির হিম্মত থাকলে হিংসা ছাড়া, রিগিং ছাড়া ভোট করিয়ে দেখান। আপনার নিজের জামানত বাংলার মানুষ জব্দ করে দেবেন।
অন্যদিকে, পহলেগাঁও জঙ্গি হামলা নিয়ে বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকজন জঙ্গি এল, গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘুমাচ্ছিলেন! বিএসএফ কোথায় ছিল? এত সিআইএসএফ, এত বিএসএফ পশ্চিমবঙ্গের ঢিল পড়লেই চলে আসে। পাকিস্তান কি নতুন জঙ্গি দেশ নাকি! নরেন্দ্র মোদী, অমিত শাহ বলবে তারপর আমরা জানব! অপারেশন সিঁদুর করতে হল কেন? ওদের ব্যর্থতার জন্যই। অপারেশন পশ্চিমবঙ্গ বলছে তো। একবার সংসদে অপারেশন পহেলগাঁও নিয়ে বলুন তারপর দেখবেন অপারেশন মোদী, অপারেশন অমিত শাহ হয়ে গেছে। চোরের মায়ের বড় গলা।
আরও পড়ুন-বাতিল সব শিক্ষকের চাকরি! 'পড়ানোর কেউ নেই তাই আর ভর্তি নেওয়া হবে না', নোটিশ স্কুলের...
আরও পড়ুন- ভয়ংকর! লরির ধাক্কায় দুমড়ে গেল কেবিন, গ্যাস কাটার দিয়ে কেটে বের করা হল বাসচালককে...
কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মুখ্য নির্বাচন কমিশন কাদের লোক? তোমার নিজের লোক তোমার হাতে নিয়োগ পাওয়া। বিএসএফ, সিআইএসএফ তোমার লোক। গুন্ডা, ধাপ্পাবাজ, খুনি সব তোমার সঙ্গে আছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তোমার সঙ্গে নেই। কাঁচকলা দেখিয়ে দেবে। হিম্মত থাকলে ইলেকশন করুক। দেখিয়ে দেব। মুর্শিদাবাদে ৩৫৫ চেয়েছিল, পায়নি। অপারেশন পশ্চিমবঙ্গ মানে আপনাকে আমাকে খুন করতে চাইছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)