চম্পক দত্ত: মানসিক অবসাদে আত্মহত্যা? পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বৃদ্ধ দম্পতির রহস্য়মৃত্যু। বাড়িতেই পাওয়া গেল স্বামী-স্ত্রী দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Husband Kills Wife: গলায় নাইলনের দড়ির ফাঁস! এরপর... স্ত্রীকে মারতে ভয়ংকর রাস্তা নিল স্বামী...
স্থানীয় সূত্রে খবর, মৃতেরা হলেন সুশান্ত পাত্র ও তাঁর স্ত্রী লতারানী। বাড়ি, কেশপুরের আনন্দপুর থানার কোটা গ্রামে। ওই দম্পতির দুই ছেলে। কিন্তু তাঁরা অন্য় জায়গায় থাকে। বাড়িতে একাই থাকতেন স্বামী, স্ত্রী। অন্যন্য দিনের মতোই গতকাল বুধবার রাতেও খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান সুশান্ত ও লতারানী। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে আর ঘুম থেকে ওঠেননি তাঁরা। পাড়া-প্রতিবেশীদের সন্দেহ হয়।
ওই দম্পতির বাড়িতে যান প্রতিবেশীরা। দেখেন, বিছানায় পড়ে রয়েছেন স্বামী ও স্ত্রী। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। পুলিস আসে। এরপরই জানা যায়, মৃত্যু হয়েছে ওই বৃদ্ধ দম্পতির। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। কীভাবে মৃত্যু? স্থানীয় বাসিন্দাদের দাবি, মানসিক অবসাদের কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত ও লতারানী।
আরও পড়ুন: Bengal Weather Update: দুরন্ত বেগে ধেয়ে আসছে বৃষ্টি! বুধের মতো বৃহ-শুক্রতেও ভাসবে বঙ্গ! পিছনেই ঘূর্ণিঝড়, আপনি তৈরি তো?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)