SIR in Bengal: ভোটার লিস্টে স্বামীর নাম ভুল! SIR আতঙ্কে চরম পদক্ষেপ বধূর.... ট্রেনের সামনে....

SIR in Bengal:  ফের SIR 'আতঙ্কে আত্মহত্য়া' মুর্শিদাবাদে। বেলডাঙ্গায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বছর পঞ্চান্নের মহিলা।  ২০০২ সালের ভোটার লিস্টে  নাকি স্বামীর নাম ভুল ছিল!  

তনুময় ঘোষাল | Updated By: Nov 16, 2025, 06:54 PM IST
 SIR in Bengal: ভোটার লিস্টে স্বামীর নাম ভুল! SIR আতঙ্কে চরম পদক্ষেপ বধূর.... ট্রেনের সামনে....

সোমা মাইতি: আতঙ্কের নাম SIR! ফের আত্মহত্যা মুর্শিদাবাদে? চলন্ত ট্রেনে সামনে ঝাঁপ দিলেন মহিলা। কান্দি, বহরমপুরের পর এবার বেলডাঙ্গা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR In Bengal: SIR-র কাছে গো-হারান হারল শিক্ষা? সামনেই অ্যানুয়াল, অথচ স্কুলের সব শিক্ষকই বিএলও'র কাজে! হতাশ পড়ুয়া থেকে অভিভাবক...

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সাকিলা বিবি। বেলডাঙার সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০০২ সালের ভোটার লিস্টে নাকি স্বামীর নাম  ভুল ছিল! পরিবারের লোকেদের দাবি, গত কয়েক দিন ধরেই SIR নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন বছর পঞ্চান্নের ওই মহিলা। শেষে আজ, রবিবার সকালে সুরুলিয়া এলাকাতেই চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।  গত কয়েক দিন ধরেই সাকিলা কাগজপত্রে বিষয়ে খোঁজখবর করতে আসতেন, তা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা তুমূল চাঞ্চল্য।

এর আগে, মুর্শিদাবাদের কান্দিতে  খেতে কাজ করতে করতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এক চাষী। নাম, মোহন শেখ। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না মোহনের। সেই আতঙ্কের আত্মহত্য়া করেছেন তিনি। SIR 'আতঙ্কে আত্মহত্যা'র ঘটনা ঘটেছে বহরমপুরেও। শহরের  গান্ধী কলোনিতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মশলামুড়ি বিক্রেতার দেহ। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালে ভোটার লিস্টে নাম আছে তো? প্রয়োজনীয় নথি কীভাবে জোগাড় করবেন? এসব নিয়ে কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

আরও পড়ুন:  Elephants in Dooars: রাস্তার উপর হাতির দল! জঙ্গলের অপূর্ব সৌন্দর্যে বিস্ময়স্তব্ধ এলাকাবাসী, পর্যটকদল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.