Bengal Weather Today: জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্রবল দুর্যোগ! কালপ্রিট মৌসুমী অক্ষরেখাও...

Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে থাকছে সর্তকতা। নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।    

সুদেষ্ণা পাল | Updated By: Aug 7, 2025, 11:13 AM IST
Bengal Weather Today: জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্রবল দুর্যোগ! কালপ্রিট মৌসুমী অক্ষরেখাও...

অয়ন ঘোষাল: হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। মধ্য বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। ওদিকে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আগামী কয়েক দিন ওয়াইড স্প্রেইড রেইন বাংলায়।

Add Zee News as a Preferred Source

আজ ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদীয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। কাল পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

সিস্টেম 

মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গের উপরে অবস্থান। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডীগড়, দেরাদুন, গোরখপুর থেকে জলপাইগুড়ি হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। নতুন করে আবার দক্ষিণ বাংলাদেশেও ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামিকাল শুক্রবার। সেইসঙ্গে উত্তর-পূর্ব আসাম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর উত্তর-পশ্চিম বিহার থেকে মধ্য বাংলাদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঢুকেছে। সব মিলিয়েই বৃষ্টি দুর্যোগ চলবে রাজ্যে।

দক্ষিণবঙ্গ 

আজ বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদীয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। 

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা।তবে তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গ 

আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার. শনিবার এবং রবিবার তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

সর্তকতা 

ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

কলকাতা 

কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার তাপমান

কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ০.৫ মিলিমিটার।

ভিন রাজ্যে 

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। এদিকে বিহার,  ঝাড়খন্ড, কর্ণাটক, সিকিমেও। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, কঙ্কন গোয়া, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, পন্ডিচেরি এবং কোডাইকানালে।

আরও পড়ুন, DA Case: পশ্চিমবঙ্গের DA নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, রাজ্য সরকারি কর্মীদের DA-র টাকা নিয়েও বড় 'সুপ্রিম' আপডেট...

আরও পড়ুন, Canning Local: রাতের ক্যানিং লোকালে ভয়ংকর ঘটনা! চলন্ত ট্রেনেই তারকেশ্বর ফিরতিরা....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.