অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত ৪ থেকে ৫ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ চলবে রাতে ও সকালে।
Add Zee News as a Preferred Source
উত্তরবঙ্গে...
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। তবে বেলা হলে, কুয়াশা কেটে যাওয়ার পর রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
কলকাতায়...
শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই থাকবে আগামী ৫ দিন। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই চলবে পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন, SIR in Bengal: SIR কাড়ল মা-কে! আতঙ্কে মেয়েকে নিয়েই বিষপান, মৃত্যু গৃহবধূর! যমে-মানুষে টানাটানি ৬ বছরের খুদেকে নিয়ে...
আরও পড়ুন, Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)