Bengal Weather Update: দিনে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, বিকেল হলেই ধেয়ে আসবে কালবৈশাখি! আবহাওয়ার বড় আপডেট...

West Bengal Weather Update: দক্ষিনবঙ্গে আজ থেকে আগামী ৫ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ দুপুরেও কোনো কোনো জেলায় বহাল। পশ্চিমের একাধিক জেলায় পারদ ৪০ এর ওপরে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।  সোমবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 17, 2025, 09:14 AM IST
Bengal Weather Update: দিনে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, বিকেল হলেই ধেয়ে আসবে কালবৈশাখি! আবহাওয়ার বড় আপডেট...

অয়ন ঘোষাল: গরম ও অস্বস্তিকর আবহাওয়া শনিবার দুপুরেও কোনো কোনো জেলায় বহাল থাকবে। দক্ষিনবঙ্গে আজ থেকে আগামী ৫ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস। পশ্চিমের একাধিক জেলায় পারদ ৪০ এর ওপরে। 

Add Zee News as a Preferred Source

দক্ষিণবঙ্গ

ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। রবিবার 
কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলছে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।

আইপিএল

আইপিএল রাউন্ড ২ শুরু আজ থেকে। জিতলেই প্লে অফে বেঙ্গালুরু। টিকে থাকতে গেলে মরণ বাঁচন মরিয়া অবস্থা কলকাতার। এই অবস্থায় সব থেকে বড় প্রশ্ন আজকের চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচ ঘিরে। কারণ থেকে যাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আজ সকাল দশটা থেকে বারোটার মধ্যে একটা ভারী  বৃষ্টির স্পেল। যদি সেটা না হয় তাহলে বিকেল চারটে থেকে সন্ধ্যে ৭ টার মধ্যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেঙ্গালুরু সহ কর্নাটকের বিস্তীর্ণ এলাকায়। ইঙ্গিত মৌসম ভবনের। সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হলে ১ পয়েন্ট করে পাবে দুই দল। প্রায় অসম্ভব হয়ে পড়বে কে কে আরের টুর্নামেন্ট সমীকরণ।

ঘূর্ণিঝড়?

ঘূর্ণিঝড় ও ঘুনাবর্ত এক জিনিস নয়। সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে। আপাতত পাঁচ দিন ঘূর্ণিঝড়ের কোন সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করলেও ভারতের মৌসম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি। বিভ্রান্তিকর ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানিয়েছে মৌসম ভবন। 

কলকাতা

আপেক্ষিক আর্দ্রতা চূড়ান্ত পর্যায়ে যাবে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও আজ তেমন স্বস্তি ফেরার সম্ভাবনা কম কলকাতায়। আগামীকাল অপেক্ষাকৃত সন্তোষজনক বৃষ্টি বা কালবৈশাখী পেতে পারে কলকাতা। 

পরিসংখ্যান

কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি বেড়ে ২৯.২ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ভোর বেলা ৫৬ শতাংশ। দুপুরে ৮৭ শতাংশ। বিকেলে ১০০ শতাংশ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.