প্রসেনজিত্ সরদার: ভাঙড়ের (Bhangar) শোনপুরে ফের ৫টি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার, পুলিসের জালে চার অভিযুক্ত। আবারও ভাঙড়ে গাঁজা উদ্ধার। রবিবার রাতে শোনপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৫টি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিস।
Add Zee News as a Preferred Source
সূত্র মারফত গোপন তথ্য পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিস সোনপুর এলাকায় নাকা চেকিং করছিল এবং সেই সময় সন্দেহজনকভাবে একটি ট্যাক্সিকে (Taxi) আটক করে তল্লাশি করে পুলিস। এরপর গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে ৫ টি ব্যাগ, যার প্রত্যেকটিতেই ছিল গাঁজা।
আরও পড়ুন: Bengal Weather: শক্তি বাড়িয়ে নিম্নচাপের ভ্রুকুটি, আগাম বর্ষা বঙ্গে! ৩০-৪০ কিমি বেগে ঝড় জেলায়?
ঘটনায় ট্যাক্সি চালক সহ মোট চারজনকে আটক করেছে পুলিস। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি নদীয়া জেলায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, কদিন আগেই ভাঙড়ের হাতিশালা এলাকা থেকে প্রায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিস। তার কিছু দিনের মধ্যেই ফের এই ধরনের ঘটনা সামনে আসায় মাদকচক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনো বড় মাদকচক্র জড়িত কি না।
ট্যাক্সি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। ঠিক কোথা থেকে গাঁজা সংগ্রহ হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিস।
ভাঙড়ের সোনপুর এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ট্যাক্সিকে আটক করে পুলিস। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে একে একে ৫টি ব্যাগ। যার মধ্যে পাওয়া যায় বিপুল পরিমাণ গাঁজা।
ভাঙড়ের শোনপুরে ফের গাঁজা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, পুলিস নাকা চেকিং চালায়। সন্দেহজনক একটি ট্যাক্সি আটক করে তল্লাশি চালায় তারা। ট্যাক্সির ডিকি থেকে উদ্ধার হয় ৫টি ব্যাগ ভর্তি গাঁজা।
এখনও অবধি জানা যাচ্ছে, এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪জন। তাদের মধ্যে ৩ জন নদিয়া জেলার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন ট্যাক্সিচালক।
আরও পড়ুন: TMC MLA Humayun Kabir: 'সারাদিন তৃণমূল করে, রাতে শুভেন্দুর কাছে ভেট পাঠায়', এবার হাটে হাঁড়ি ভাঙলেন খোদ...
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে-গাঁজাগুলি কোথা থেকে এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।
কিছুদিন আগেই ভাঙড়ের হাতিশালা থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। বারবার গাঁজা উদ্ধারের ফলে মনে করা হচ্ছে সেখানে মাদকচক্র খুবই সক্রিয়। তাই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)