)
সোমা মাইতি: বেলডাংগার কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ দায়ের নবগ্রাম থানায়। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের দাবি, তিনি সন্ন্যাসী। এই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কার্তিক মহারজাকে ঘিরে বাঁধে রাজনৈতিক বিতর্ক। এই বছর পদ্মশ্রী পুরষ্কারও পান তিনি।
এর আগে তিনি বলেছিলেন 'রাজ্যে শিক্ষা, শিল্প সব জেলে'। ছাব্বিশে এবার বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। তাঁর সাফ কথা, 'যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্ম রক্ষার কথা বলবে, যে দল, যে দল সংস্কৃতি কথা বলবে, সেই দলকে আমরা ভোট দিতে বলব'।
চব্বিশের লোকসভা ভোটে আরামবাগে লোকসভার কেন্দ্রের কামারপুকুরে নির্বাচনী জনসভায় এই কার্তিক মহারাজকেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, লেছিলেন, 'সব সাধু তো সমান হন না! সব স্বজন সমান হয় না'। এরপর কার্তিক মহারাজের নাম করেই অভিযোগ, তিনি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না বলেছেন'!
কিছুদিন আগে রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে সেই কার্তিক মহারাজ বলেন, 'রাজ্যে একটা শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতরটাই জেলে। রাজ্যে খাদ্য দফতরটাই জেলে। শিক্ষা ব্যবস্থা কী অবস্থা হয়েছে! চিন্তা করবেন না'? তাঁর কথায়, 'বাংলার শিল্প কোথায় গেল? সাহিত্য কোথায় গেল? শিক্ষা কোথায় গেল? খাদ্য কোথায় গেল? সেটা বিচার্য নয়। আমার বিচার্য যখন ফিরহাদ হাকিম একথা বলছে, হুমায়ুন কবীর একথা বলছে, যখন সিদ্দিকুল্লা একথা বলছে, তখন সন্ন্যাসী হয়েও আমি রাস্তায় নেমেছি। কারণ আমার ধর্ম, আমরা সংস্কৃতি, আমার সমাজ, আমরা দেশ এরসঙ্গে যুক্ত রয়েছে'।
এদিকে কার্তিক মহারাজকে 'ধন্যবাদ' জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, 'যেকোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের উচিত পরিবর্তনের ডাক দেওয়া। কার্তিক মহারাজ সেই সাহস দেখিয়েছেন, বলে তাঁকে ধন্যবাদ জানাই। পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন হলেই বাংলা বাঁচবে। বাংলায় হিন্দুদের অস্তিত্ব বিপন্ন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)