Ghatal: বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পরকীয়ার অভিযোগ খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাকে।

চম্পক দত্ত: পরকীয়ায় ধরা পড়ল বিজেপির বুথ সভাপতি, খুঁটিতে বেঁধে চলল বেধড়ক মার, চড় থাপ্পড়। জনতার রোষ থেকে বিজেপি বুথ সভাপতিকে উদ্ধার করল পুলিস।
গতরাতে ঘাটালের ইড়পালা অঞ্চলের যদুপুরের এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিতর্কে জড়ান তিমির মালিক নামে এক ব্যক্তি। ইনি বিজেপির বুথ সভাপতি বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়রা ধরে খুঁটিতে বেধে উত্তম মধ্যম দেয়, খবর পেয়ে এলাকার লোকের রোষ থেকে তাকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিস। সূত্রের খবর তিমির মালিকের সঙ্গে ওই এলাকার এক বিধবা মহিলার সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কে তৃতীয় পুরুষের আবির্ভাব হতেই ওই মহিলার সঙ্গে সর্ম্পকের অবনতি ও বিতর্ক শুরু হয়।
গতরাতে তিমির মালিক মহিলার বাড়িতে যান এবং বিতর্কে জড়িয়ে পড়েন, পরে স্থানীয়রা তাকে খুঁটিতে বেধে চড় থাপ্পড় দেয়। পরে তাকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিস। জানা গিয়েছে তিমির মালিকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
উল্লেখ্য, গত মাসে গুরুতর অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। পুনের বিজেপি নেতা প্রমোদ কন্ধারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। জানা যায়, মহিলা পুলিস কর্মী এই গুরুতর অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটে, যখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি পুনে সফরে আসেন। তখন বিজেপির শহর সাধারণ সম্পাদক প্রমোদ কন্ধারে শনিওয়ার ওয়াড়ার কাছে মহিলা পুলিসকর্মীর শ্লীলতাহানি করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)