Mamata Banerjee: ভোটের আগে বড় বড় ভাষণ, ১৫ লক্ষ অ্যাকাউন্টে ঢুকেছে?: শাহি সংকল্পপত্রে পালটা মমতা

ছাব্বিশে বিজেপির সংকল্পপত্রে ঢালাও প্রতিশ্রুতি। 'বলে এক, করে এক', পাল্টা কটাক্ষ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,  'ভোটের আগে বড় বড় ভাষণ দেয়। ৩ হাজার দেব, ৫ হাজার দেব, ১০ হাজার দেব'।

তনুময় ঘোষাল | Updated By: Apr 10, 2026, 07:07 PM IST
Mamata Banerjee: ভোটের আগে বড় বড় ভাষণ, ১৫ লক্ষ অ্যাকাউন্টে ঢুকেছে?: শাহি সংকল্পপত্রে পালটা মমতা
শাহি সংকল্পপত্রে পালটা মমতা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশে বিজেপির সংকল্পপত্রে ঢালাও প্রতিশ্রুতি। 'বলে এক, করে এক', পাল্টা কটাক্ষ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,  'ভোটের আগে বড় বড় ভাষণ দেয়। ৩ হাজার দেব, ৫ হাজার দেব, ১০ হাজার দেব'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Abhishek Banerjee: বিজেপি ১২ বছরে কত চাকরি দিয়েছে? ক'টা প্রতিশ্রুতি পূরণ করেছে? নতুন জুমলা: শাহকে কটাক্ষ অভিষেকের

মমতা বলেন, 'প্রথম ভোটে মোদীজি বলেছিলেন, ১৫ লক্ষ টাকা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেব। ব্যস! সেই মিথ্যে কথায় ভুলে সবাই দিয়ে দিল ভোট! দেশটা সর্বনাশ করে দিল। এক টাকাও পেয়েছেন কারও ব্যাংক অ্যাকাউন্টে? আজ পর্যন্ত পেয়েছেন? বুঝতে পারছেন, মিথ্যা ফুলঝুরি কারা'?

শিয়রে ছাব্বিশ। বাংলায় বিধানসভা ভোটের আগে বিজেপি'র সংকল্পপত্র প্রকাশ করলেন অমিত শাহ। কবে? আজ, সোমবার। আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিন থেকে রাজ্যজুড়ে এই সংকল্পপত্রের প্রচার শুরু হবে।

কী কী আছে সংকল্পপত্রে
--
অমিত শাহ জানান, আমরা সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করব। মহিলাদের অবস্থা খুব শোচনীয়। প্রতি মাসে সব মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার দেব। কেন্দ্রীয় সরকারি স্কিম দেওয়া হবে। আয়ুষ্মান ভারত চালু হবে। 
--
শ্বেতপত্র প্রকাশ
-
টিমসির দুর্নীতি বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা যারা টাকা খেয়েছে তাদের জেলযাত্রা নিশ্চিত করা হবে। আইন-ব্য়বস্থা কী ভাবে নিম্নমুখী করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে। হিংসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ।

মহিলাদের জন্য

মহিলার সুরক্ষায় পুলিসে হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের স্বাস্থ্যের জন্য institutional delivery, free cancer screening হবে। ১ কোটি রোজগার নিশ্চিত। স্টার্টআপে উৎসাহ, ক্ষুদ্র ব্যবসার প্রসার। পুলিস-সহ সমস্ত ক্ষেত্রের মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। মহিলা থানা হবে। মহিলারদের সুরক্ষা নিশ্চিত। কখনো বলতে হবে না, কেন রাত করে বেরোলেন। দুটো মাতঙ্গিনী হাজরা ব‍্যাটেলিয়ন হবে। সব বাসে মহিলাদের বিনা পয়সায় যাত্রা নিশ্চিত করা হবে। সন্দেশখালির ঘটনা একটি উদাহরণ হিসাবে দেখে, একজন মহিলা জজের নেতৃত্বে বিচার সুনিশ্চিত করা, যাতে এরকম না ঘটে তা নিশ্চিত করা হবে। 

কৃষকদের জন্য

আম ও আলু চাষিদের জন‍্যও রয়েছে ভাবনা। পুরনো চা-বাগানের পুনর্জীবন হবে। দার্জিলিং চা-কে আবার বিশ্ববাজারে তুলে ধরা হবে। পাট শিল্পে আধুনিকীকরণ হবে। কৃষকদের বছরে ৯ হাজার টাকা। কৃষকদের ধান ৩১০০ টাকা দরে কেনা হবে। 

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ সর্বদা উন্নয়ন থেকে পিছিয়ে সেখানে AIMS, IIT, Fashion design institute করে উন্নয়ন। হবে বন্দেমাতরম মিউজিয়াম। এই বন্দেমাতরম মিউজিয়ামকে সামনে রেখে বাংলার সংস্কৃতির বিকাশ হবে।

আরও পড়ুন:  TMC vs BJP in Youtube: ইউটিউবে এখন দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস? মোট ভিউজের ৮১% তাদেরই: রিপোর্ট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.