Cooperative Bank Election: ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির! তৃণমূল বলছে, 'এটাই গণতন্ত্র'! কেন?

Cooperative Bank Election: খেজুরির কামারদা দেউলপোতা সমবায় সমিতির ভোট।  ৮টির মধ্যেই ৮টিতে জিতল বিজেপি। খাতাই খুলতে পারল না তৃণমূল।

তনুময় ঘোষাল | Updated By: Jul 2, 2025, 09:46 PM IST
Cooperative Bank Election: ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির! তৃণমূল বলছে, 'এটাই গণতন্ত্র'! কেন?

কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় বিজেপির। নন্দীগ্রামের পর এবার খেজুরিতে। জয়ে আনন্দে গেরুয়া আবির মেখে মিছিল করলেন দলের কর্মীরা। হেরে গিয়ে তৃণমূল বলছে, 'এটাই গণতন্ত্র'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Dilip Ghosh: শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা...

খেজুরির  কামারদা দেউলপোতা সমবায় সমিতির ভোট। মোট আসন ৮। আজ, বুধবার সকালে থেকে কড়া পুলিসি প্রহরা চলে ভোটগ্রহণ পর্ব। তেমন কোনও অশান্তিও হয়নি। এরপর সন্ধ্যায় ফল ঘোষণা হতে দেখা যায়, ৮ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরাই। একটিও আসন পায়নি তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, এই জয় খেজুরি অঞ্চলে বিজেপির ভিতকে আরও মজবুত করল।

এদিকে তৃণমূলের দাবি, এই জয় আসলে গণতন্ত্রেরই প্রতিফলন। শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা পুলিশ পক্ষপাতদুষ্ট, সন্ত্রাস বা লুটপাটের যে অভিযোগ করে থাকেন, আজকের শান্তিপূর্ণ নির্বাচনে তা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে'।

এর আগে, পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রামের  কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোটেও নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি।  ১২ আসনের মধ্যে ১২ টিতেই জিতেছিলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই। একটি আসনও দখল করতে পারল না তৃণমূল। জয়ে আনন্দে লাড্ডু বিলির কথা ঘোষণা  করেছিলেন বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

আরও প়ডুন: TMC-BJP fight over woman security: রাজস্থান ৫৩৯৯, উত্তরপ্রদেশ ৩৬৯০, মধ্যপ্রদেশ ৩০২৯... ধ*র্ষ*ণ বেশি বিজেপির রাজ্যেই! কসবা কাণ্ডের পালটা দাবি তৃণমূলের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.