অর্কদীপ্ত মুখোপাধ্যায়: আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মঙ্গলবার সন্ধ্যা ছটার পর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য প্রচার সময়সীমা শেষ হচ্ছে। এই বিধানসভা উপনির্বাচন রোল মডেল হতে চলেছে দেশ জুড়ে সমস্ত নির্বাচনের ক্ষেত্রে। কালীগঞ্জ বিধানসভার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ গুলি নেয়া হয়েছিল, বিশেষ করে ওয়েবকাস্টিং নিয়ে এবার সেই ধারা বজায় থাকতে চলেছে দেশজুড়ে সমস্ত নির্বাচনের ক্ষেত্রে। এবারই প্রথম নির্বাচনের সময় শুধু বুথের ভেতর না বুথের বাইরেও নজরদারি রাখতে চলেছে নির্বাচন কমিশন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে এই ঘটনা প্রথম ঘটছে।
Add Zee News as a Preferred Source
দেশের সর্বত্র সমস্ত নির্বাচনের ক্ষেত্রে ১০০% ওয়েবকাস্টিং করতে হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। যে সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে সেখানে যথাযথ পরিমাণের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি রাখা হবে। ওয়েবকাস্টিংকে নজরদারি করতে রাজ্য স্তরে এবং জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে। নোডাল অফিসারদের দায়িত্ব হবে প্রত্যেকটি জায়গা সুষ্ঠুভাবে ওয়েবকাস্টিং পরিচালনা এবং দুদিন আগে থেকে ড্রাই রান করা। এছাড়াও একাধিক পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
কালীগঞ্জ আসনে মৃত্যু হয়েছিল তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তাঁর জায়গায় ওই আসনে তৃণমূলের হয়ে লড়াই করছেন নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ। ওই আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন সেখ। সমর্থন দিচ্ছে বামফ্রন্ট। ২০১৬ সালে ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে চলে গিয়েছিলেন শেখ হাসানুজ্জামান। ফলে বিজেপির সরব হয়েছে, এই প্রার্থীকে ভোটে দিলে তার শেষপর্যন্ত তৃণমূলেরই লাভ হবে।
আরও পড়ুন-করোনা-সুনামির কথা সত্যি হয়েছিল, এবার ৫ জুলাই ভয়ংকর কিছুর আগামবার্তা! কী বলছেন জাপানের বাবা ভাঙ্গা?
আরও পড়ুন-পেশায় কারখানার শ্রমিক, GST বাকি ৭০০০০০০০ টাকা! রেইড হতেই তোলপাড় পাড়া
কালীগঞ্জে উপনির্বাচনের প্রচার জমজমাট। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে যখন হুডখোলা জিপে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জুন মালিয়াকে, তখন বিজেপি প্রার্থী হয়ে পায়ে হেঁটে প্রচার করলেন হিরণ। ১৯ জুন ভোট। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। রবিবার কালীগঞ্জে দলের প্রার্থীর সমর্থনের হুডখোলা জিপে প্রচার সারলেন তৃণমূলের দুই তারকা সাংসদ জুন মালিয়া ও রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই বিধানসভায় বিরোধী বলতে কিছু নেই। তৃণমূলই জয়লাভ করবে। আমরা সেই অপেক্ষাতেই আছি। আমাকে মানুষ দিদি নাম্বার ওয়ান বলে, কিন্তু দিদি নাম্বার ওয়ান একজনই সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়'। কালীগঞ্জের রবিবাসরীয় প্রচারে চমক ছিল বিজেপিরও। দলের প্রার্থীর পায়ে হেঁটে জনসংযোগ করলেন হিরণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল