Jalpaiguri: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সমবায় সমিতিতে সিপিআইএমের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল

প্রদ্যুত্ দাস: ধুপগুড়িতে উড়ল লাল আবির। দলের এই মরা বাজারে ধুপগুড়ি ব্লকের আলতা গ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। ফলে খুশির হাওয়া বাম শিবিরে। এলাকায় উড়ল লাল নিশান।
সমবায় সমিতির নির্বাচনে ৯ আসনের মধ্যে ৮ আসনেই জয়ী হয়েছে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। আর এই খুশিতেই ওই এলাকায় বিজয়মিছিল করল সিপিআইএম। দীর্ঘদিন বাদে লাল আবির খেলায় মেতে উঠলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা।
সমবায় সমিতির নির্বাচনে ৯ আসনের মধ্যে ৮ আসনেই জয়ী হয়েছে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। আর এই খুশিতেই ওই এলাকায় বিজয় মিছিল করল সিপিআইএম। দীর্ঘদিন বাদে লাল আবির খেলায় মেতে উঠলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা।
সিপিআইএম নেতৃত্বের তরফে বলা হচ্ছে মানুষের রায় বদলাতে শুরু করেছে। এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হলেও তাদের ভোট তৃণমূল নিজেদের ঘরে তুলতে পারেনি। মানুষ এখন জাত পাত ধর্ম নিজেকে ভোট দেয় না। মানুষ ভোট দেয় নিজেদের ভবিষ্যৎ এবং উন্নয়নকে সামনে রেখে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিপিআইএম একমাত্র বিকল্প। আর বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন থেকে রাজ্যে ফের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সমবায় সমিতিতে সিপিআইএমের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)