Chaitanya Mahaprabhu: এল শ্রীচৈতন্যদেবের পূত পাদুকা! কীর্তন ও পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হল প্রভুর চরণস্মৃতি...

Paduka of Chaitanya Mahaprabhu: পুজো কমিটির সম্পাদক বলেন, তাঁদের পুজো ৮২ বছরের পুরনো। বার্নপুরের মানুষ এই মন্দির চত্বরে বরাবরই ভিড় করেন। পাদুকা পুজো অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়। এবারও হয়েছে।

সৌমিত্র সেন | Updated By: May 4, 2025, 06:59 PM IST
Chaitanya Mahaprabhu: এল শ্রীচৈতন্যদেবের পূত পাদুকা! কীর্তন ও পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হল প্রভুর চরণস্মৃতি...

বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোল (Asansol) শিল্পনগরীর বার্নপুরে এল শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভুর (Chaitanya Mahaprabhu) চরণপাদুকা এবং নামব্রহ্ম শিলালিপি। ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। চৈতন্য মহাপ্রভুর পাদুকা (Paduka of Chaitanya Mahaprabhu) দেখার জন্য ভিড় জমেছে রাস্তায় ও মন্দিরে। যা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Madhyamik Result 2025: অবিশ্বাস্য সাফল্য! মাধ্যমিকে ৯৩ শতাংশ! পরীক্ষার দিন বাড়িতে শ্রাদ্ধ, বাবা সারাদিন খোলা আকাশের নীচে বসে-বসে...

আরও পড়ুন: Bihar Horror: 'দাদা, স্টেশনটা কোন দিকে?' 'আসুন' বলেই বাইকে চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ...ভয়াবহ...

বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই আয়োজন। সেজন্য সেজে উঠেছে বারি ময়দান। গড়ে তোলা হয়েছে বিশেষ মঞ্চ। ভক্তদের বসার জন্য টাঙানো হয়েছে শামিয়ানা। নিশ্ছিদ্র নিরাপত্তায় আনা হচ্ছে হিন্দুধর্মের অন্যতম উদ্গাতা চৈতন্যদেবের পাদুকা। উদ্যোক্তাদের দাবি, পশ্চিম বর্ধমানে প্রথমবার এই পাদুকা আসছে। যার সাক্ষী থাকতে মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। 

বার্নপুর টাউন পুজো কমিটির পৃষ্ঠপোষক সুদেষ্ণা ঘটক বলেন, আমাদের জেলায় প্রথমবার প্রভুর পাদুকা এসেছে। যা দেখতে ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। ভিড়ও হয়েছে চরম। সারাদিনব্যাপী হচ্ছে কীর্তন। মহিলা ঢাকিদের সঙ্গে নাচ। আরতি প্রসাদ বিতরণ সবই হবে দুই দিন ব্যাপী। এছাড়া সন্ধ্যায় রয়েছে রাধাবিনোদ গোস্বামীর বক্তৃতাদান। 

পুলিসপ্রহরায় চৈতন্যদেবের জোড়া চরণপাদুকা বার্নপুর স্টেশনের সামনে আসে। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওই পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুষ্পবৃষ্টি করার পাশাপাশি নবদ্বীপ থেকে আসা কীর্তনের দল কীর্তন করে। তাঁরা হরিনাম করতে করতে পাদুকা নিয়ে আসেন। তারপর মন্দিরে শুরু হয় বিশেষ পুজো। রাতে চরণপাদুকা মন্দিরেই থাকবে। আজ, রবিবারও সারাদিনব্যাপী চলবে ভজন-কীর্তন। তারপর ফের নবদ্বীপের উদ্দেশে রওনা দেবে এই পূত চরণপাদুকা।

পুজো কমিটির সম্পাদক শিবশঙ্কর চক্রবর্তী বলেন, আমাদের পুজো ৮২ বছরের পুরনো। বার্নপুরের মানুষ এই মন্দির চত্বরে ভিড় করেন। পাদুকা পুজো অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরি রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.