পিয়ালি মিত্র: উত্তরপ্রদেশের ছাঙুর বাবার (Chhangur Baba) ধর্মান্তকরণ চক্রের (Conversion Racket) যোগে এরাজ্য থেকেও ধৃত তিন। কলকাতার তপসিয়া ও ব্যারাকপুর থেকে তিনজনকে গ্রেফতার করেছে আগরার সাইবার থানা। আগরার এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁর দুই মেয়েকে অপহরণ করে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করা হয়। সেই সূত্রে তদন্তে নেমে প্রথমে ব্যারাকপুর থেকে দুজনকে ও পরে তপসিয়া থেকে একজনকে গ্রেফতার করেছে আগরা পুলিস।
Add Zee News as a Preferred Source
পুলিস সূত্রে খবর, ইনস্টাগ্রামে ওই তরুণীদের সঙ্গে ভাব জমায় দুজন। তারপর তাঁদের ফুসলিয়ে বিয়ে ও তারপর ধর্মান্তকরণের চেষ্টা করা হয়। এখন তপসিয়ার যে বাড়িতে দুই তরুণীকে রাখা হয়েছিল, তাঁদের উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওদিকে ধৃত তিনজনকেই তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, কিছু দিন আগেই ছাঙুর বাবা ও ওরফে জামালউদ্দিনকে গ্রেফতার উত্তরপ্রদেশ পুলিসের এটিএস। তদন্তে জানা যায়, অল্পবয়সী ছেলেমেয়েদের মগজধোলাই করে গণ ধর্মন্তকরণের চক্র চালাচ্ছে ছাঙুর বাবা। ধর্ম পরিবর্তনের জন্য ৭ থেকে ৮ লক্ষ টাকা করে দেওয়াও হচ্ছে।
এরপরই পুলিসের পাশাপাশি, ছাঙুর বাবার এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি-ও। কারণ তদন্তে জানা যায়, ধর্মান্তকরণে এই বিপুল অঙ্কের টাকার যোগান আসছে মধ্যপ্রাচ্য থেকে। প্রসঙ্গত গোটা ঘটনার সূত্রপাত, কয়েক মাস আগে উত্তরপ্রদেশে দুই পাঞ্জাবি তরুণীর গায়েব হয়ে যাওয়ার ঘটনা থেকে। সেই সূত্র থেকে উঠে আসে এই গণ ধর্মান্তকরণ চক্রের কথা। যেখানে একাধিক রাজ্যকে টার্গেট করা হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন, UP Shocker: দেখে ফেলতেই নৃশংস খুন! ৫ বছরের মেয়ের দেহের পাশেই প্রেমিকের সঙ্গে সঙ্গম মায়ের! যৌনতা শেষে... ভয়ংকর নারকীয়...
আরও পড়ুন, IndiGo Flight Emergency Landing: মাঝ-আকাশেই বিকল ইঞ্জিন! পাইলট পাঠালেন 'PAN-PAN'! ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)