অর্কদীপ্ত মুখোপাধ্যায়: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে চুড়ান্ত পর্যায়ের তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ৮ মার্চ রাতে কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কমিশনের এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে— তবে কি এই সফরের সঙ্গে সঙ্গেই ঘোষিত হতে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট?
Add Zee News as a Preferred Source
প্রশাসনিক বৈঠক
সূত্রের খবর, ৯ ও ১০ মার্চ কলকাতায় ম্যারাথন বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তাঁদের এই সফরের মূল লক্ষ্য হল, রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর রূপরেখা তৈরি।
মূলত, ১. রাজ্যের সব জেলার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সঙ্গে সরাসরি বৈঠক।
২. রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং সিএপিএফ (CAPF) বা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা।
৩. বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের অভাব-অভিযোগ শোনা।
রাজ্যের মুখ্য সচিব এবং ডি DGP-র সঙ্গে চূড়ান্ত পর্যায়ের সমন্বয় বৈঠক।
ভোট কি তবে ঘোষণা হবে?
সাধারণত কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কোনও রাজ্য সফরের কয়েক দিনের মধ্যেই দিল্লিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে। যেহেতু ৮ তারিখ রাতে তাঁরা আসছেন এবং ১০ তারিখ পর্যন্ত বৈঠক করবেন, তাই রাজনৈতিক মহলের ধারণা, ১০ মার্চের পর বা আগামী সপ্তাহের শুরুতেই দেশজুড়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
কেন এই সফর গুরুত্বপূর্ণ?
পশ্চিমবঙ্গে ভোট মানেই স্পর্শকাতর বুথ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাসক-বিরোধী তরজা- যা গত পরপর কয়েকটি নির্বাচনেও দেখেছে রাজ্য।
গত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে কমিশন এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে। ইতোমধ্যেই কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন এই বেঞ্চ খতিয়ে দেখবে যে, রাজ্য প্রশাসন নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আর কী কী পদক্ষেপ প্রয়োজন।
ভোটমুখী রাজ্যে এখন ক্যালেন্ডারের দিকেই তাকিয়ে। ৮ তারিখের এই হাই-প্রোফাইল সফরের পরেই হয়ত স্পষ্ট হয়ে যাবে, বঙ্গে ভোট উৎসবের সূচনা ঠিক কবে থেকে হচ্ছে।
আরও পড়ুন: Submarine Attack on Iranian Ship in Sri Lanka: ভারতের অতিথিকে ধ্বংস করেছেন ট্রাম্প, এর ফল ভুগতেই হবে-- সাবমেরিন-হামলার পর রণহুংকার ইরানের...
আরও পড়ুন: Iran-Israel War inflation set to rise India: যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে অশনি সংকেতে ডুববে ভারত, এই সব জরুরি জিনিসের দাম বাড়ছে, যাবে চাকরিও-- দেখুন তালিকা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)