CM in Murshidabad: বিধ্বস্ত সামশেরগঞ্জ! আক্রান্তদের পাশে দাঁড়াতে, মুখ্যমন্ত্রী আজই ঘটনাস্থলে...

Mamata Bandyopadhyay in Murshidabad: বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নানাভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। সোমবার মুর্শিদাবাদ সফরের প্রথম দিন বহরমপুরে দাঁড়িয়ে এই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: May 6, 2025, 11:14 AM IST
CM in Murshidabad: বিধ্বস্ত সামশেরগঞ্জ! আক্রান্তদের পাশে দাঁড়াতে, মুখ্যমন্ত্রী আজই ঘটনাস্থলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার মুর্শিদাবাদ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে জেলাশাসকের দফতরে বৈঠক করলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল'। সঙ্গে জেলার বিধায়ক, সাংসদেরও কড়া বার্তা, 'শুধু ভোটে জিতে বসে গেলে হবে না। এলাকায় যান, মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন'। সূত্রের খবর তেমনই।মুর্শিদাবাদে আজ মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিন। আজ তিনি প্রথমে শামসেরগঞ্জের বিডিও অফিসে যাবেন। সেখানে তিনি যাবেন  মূলত আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলবেন। সামশেরগঞ্জের পরে তিনি সোজা চলে যাবেন সুতিতে। যেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। কিন্তু এই সভাতেই তেহট্টের নিহত জওয়ানের পরিবার যেরকম থাকবে ঠিক তেমনি গুলিতে নিহত ব্যক্তির পরিবারও উপস্থিত থাকবে। গতকালই মুর্শিদাবাদে ঢুকেই মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন। সেখানে একদিকে প্রশাসন অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার বার্তা দেন। আজ শামসেরগঞ্জ এলাকার মানুষের সঙ্গে কথা বলার পরে সুতিতে সভায় তিনি কি বার্তা দেন সেদিকেই নজর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Mamata Banerjee: 'আমার বাড়িতে চারটে নিমগাছ আছে, ক'টা দরকার জিজ্ঞেস করুন'!

এপ্রিল মাসের শুরুতে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল মুর্শিদাবাদ। বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। বাদ যায়নি কিছুই। অশান্তিতে মৃত্যু হয় ৩ জনে। ঘরছাড়া হন বহু। দীঘা থেকে ফিরে এবার মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী।এদিন মুর্শিদাবাদে পৌঁছেই জেলাশাসকের দফতরে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি, জেলাশাসক যেমন ছিলেন, তেমনই ছিলেন জেলার সাংসদ ও বিধায়করা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি দুটো পরিবারের সঙ্গে দেখা করে ১০ লক্ষ টাকা করে, হাতে তুলে দিতে আসতাম। উঠিয়ে নিয়ে গেলেন কেন! এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়! আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিন না। আমাকে গালাগালি দিয়ে আমার গায়ে ফোসকা পড়বে না। যাঁরা দাঙ্গা করেছেন, তাঁরা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি! কেন'?

আরও পড়ুন: Mamata Banerjee: 'আপনারা অশান্তি পাকাচ্ছেন, গালাগালি খাচ্ছি আমি'! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী...

মুখ্যমন্ত্রীর সাফ কথা, 'আপনাদের কী আমি বলেছি, দাঙ্গা করুন। বিএসএফ-ইবা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাত, তাহলে ঘটনা ঘটত না'।

মুখ্যমন্ত্রী জানান, 'আগামীকাল সুতিতে যাব। ওখানে বিডিও অফিসে যাঁরা আমার সঙ্গে দেখা করতে চান, তাঁরা আমার সঙ্গে কথা বলতে পারেন। ওই মিটিং করার পরেও ওদের বাড়িতেও যেতাম। যেহেতু ওদের দু'জনকে সরিয়ে নিয়ে গিয়েছে। বিজেপির বোঝা উচিত, সাম্প্রদায়িক দাঙ্গা যাঁরা করে, তাঁদের আমরা অপরাধী বলি। তাঁদের  ধর্ম-বর্ণ-জাতি বিচার করি না এবং পুলিসের গুলিতেও একজন মারা গিয়েছে। ৩ জন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.