Child Death: হাসনাবাদে হাড়হিম! স্বামীর সঙ্গে তুলকালাম ঝগড়া স্ত্রীর, মেজাজ হারিয়ে ৪ মাসের একরত্তিকেই মেঝেতে আছাড়...

Child Death:   শিশুটির বাবা-মা দু'জনকে আটক করে পুলিস। একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন তাঁরা। এক গ্রামবাসীর অবশ্য দাবি, রাগবশত মা-ই নাকি শিশুটিকে তুলে আছাড় মেরেছে!

তনুময় ঘোষাল | Updated By: May 30, 2025, 07:24 PM IST
Child Death: হাসনাবাদে হাড়হিম! স্বামীর সঙ্গে তুলকালাম ঝগড়া স্ত্রীর, মেজাজ হারিয়ে ৪ মাসের একরত্তিকেই মেঝেতে আছাড়...

বিমল বসু:  বাবা-মায়ের অশান্তির বলি চার মাসের শিশু! দায় কার? একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন স্বামী-স্ত্রী। দু'জনকেই আটক করেছে পুলিস। ভয়ংকর কাণ্ড উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Minor Girl: '২ দিন আগে শেষবার আমার হাতে ডিম-ভাত খেয়েছিল', মেয়ের পরিণতিতে বিলাপ থামছে না দিদার...

স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির বাড়ি বসিরহাটের হুলোর চক গ্রামে। আজ, শুক্রবার সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্য়ে অশান্তি চলছিল। দুপুরে রীতিমতো হাতাহাতি শুরু হয়। ওই দম্পতির চার মাসের শিশুপুত্র তখন ঘরেই শুয়েছিল। অভিযোগ, শিশুটিকে তুলে আছাড় মারলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা। ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা।

খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। শিশুটির বাবা-মা দু'জনকে আটক করে পুলিস। কীভাবে এমন ঘটনা? পুলিস সূত্রে খবর,  একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন স্বামী-স্ত্রী। এক গ্রামবাসীর অবশ্য দাবি, রাগবশত মা-ই নাকি শিশুটিকে তুলে আছাড় মেরেছে!

আরও পড়ুন:  West Bengal Teenage girl escaped in Bangladesh: প্রেমের টানে ইউনূসের অশান্ত বাংলাদেশে পাড়ি যুবতীর! উদ্বিগ্ন মা-বাবার ভয়ংকর দাবি... পাচার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.