কীভাবে খুন করা হয় শিশুটিকে? পুলিসের কাছে হাড়হিম তথ্য ফাঁস করেছে কোহিনূর বিবির একরত্তি ছেলে।
নিজস্ব প্রতিবেদন : পাণ্ডুয়ায় নারকীয় হত্যাকাণ্ড। ব্যাগের মধ্যে উদ্ধার হল নিখোঁজ শিশুর নিথর দেহ। শুক্রবার বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছিল শিশুটি। দিনভর খানাতল্লাসির পর পুলিসে অভিযোগ দায়ের করা হয়। রাতে কাকিমার আত্মীয়ের বাড়িতে ব্যাগের মধ্যে থেকে নিখোঁজ শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন, ঝাড়খণ্ডে পাচারের পথে উদ্ধার আট লাখ টাকার রুপো
প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ শিশুর দেহ। শুক্রবার সকাল ৯টা নাগাদ পাণ্ডুয়া থানার রজোপাড়ায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় সাড়ে ৩ বছরের সাকিব। দীর্ঘক্ষণ খোঁজ করার পরেও কোনও হদিস মেলেনি তার। বাড়ির সামনে পুকুরেও জাল ফেলে খোঁজাখুঁজি করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই অভিযোগ জানানো হয় পাণ্ডুয়া থানায়।
আরও পড়ুন, প্ররোচনামূলক মন্তব্য! দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিস
সন্ধের পর ডেলোগাছি গ্রামে শিশুটির কাকিমার আত্মীয়র বাড়ি থেকে ব্যাগে ভরা দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, সাকিবের কাকিমা কোহিনূর বিবি তাকে নিয়ে যায়। কিন্তু কেন খুন করা হল ৩ বছরের শিশুকে? কীভাবেই বা খুন করা হয় তাকে? পুলিসের কাছে সেই হাড়হিম তথ্য ফাঁস করেছে কোহিনূর বিবির-ই একরত্তি ছেলে।
আরও পড়ুন, সম্পর্ক মানেনি পরিবার, একই দড়িতে আত্মঘাতী হল যুগল
সে জানিয়েছে, তার সামনেই লাঠি দিয়ে সাকিবের মাথায় মারে মা। এরপর ব্যাগে ভরা হয় সাকিবের দেহ। এই ঘটনা কাউকে না বলার জন্য তাকে ধমকও দেয় কোহিনূর বিবি। খুনের ঘটনায় তদন্তের দাবিতে শুক্রবার রাতে পাণ্ডুয়া থানা ঘেরাও করেন স্থানীয়রা। অভিযুক্ত কোহিনূর বিবি , তার সম্পর্কিত বোন জাহিরা বিবি ও তার স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.