Bengal Weather Update: জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে! ক'দিন চলবে?

Bengal Weather Update: বিকেলের আবহাওয়ায়-খবরে জানা গেল, কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে, ঝড়ের আশঙ্কা আছে কিনা ইত্যাদি। জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কি নাজেহাল হবে বাংলা?

সৌমিত্র সেন | Updated By: Apr 11, 2025, 07:27 PM IST
Bengal Weather Update: জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে! ক'দিন চলবে?

অয়ন ঘোষাল: এসে গেল শুক্রবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানা গেল বৃষ্টির খবর। জানা গেল ঘূর্ণাবর্তের প্রভাবের কথা। জানা গেল কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে, ঝড়ের আশঙ্কা আছে কিনা ইত্যাদি।

Add Zee News as a Preferred Source

জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব। উত্তরবঙ্গ ও সিকিম-সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ ও আগামীকাল। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

আরও পড়ুন: PM Modi on Varanasi Gangrape: বারাণসী গণধর্ষণ-কাণ্ডে দোষীদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রীর! বারাণসী এসে তিনি বললেন...

আরও পড়ুন: Jupiter Transit in Mrigasira: দেবগুরু বৃহস্পতি ঢুকছেন মার্গশীর্ষে! বৃহস্পতির সন্ধের পর থেকেই এঁদের জীবনে সৌভাগ্যের বিপুল বন্যা...

দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে আগামী মঙ্গল-বুধবার পর্যন্ত। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

তবে শুধু বৃষ্টি নয়, আগামী শনি ও রবিবার বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানা গিয়েছে। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ওপশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি জেলায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.