Deadly Road Accident: পিছন থেকে মরণধাক্কা বাইকে! হাড়হিম পথদুর্ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বাবার মৃত্যু...

Dantan Deadly Road Accident: দাঁতনে পথদুর্ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বাবার মৃত্যু! শোকস্তব্ধ এলাকা। কেন বারবার এখানে পথদুর্ঘটনা ঘটছে, ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে প্রশ্ন স্থানীয়দের।

সৌমিত্র সেন | Updated By: Feb 18, 2026, 05:47 PM IST
Deadly Road Accident: পিছন থেকে মরণধাক্কা বাইকে! হাড়হিম পথদুর্ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বাবার মৃত্যু...

ই গোপী: মর্মান্তিক! ভয়াবহ! দাঁতনে এক পথদুর্ঘটনায় (Dantan Deadly Road Accident) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বাবার মৃত্যু ঘটল! শোকস্তব্ধ গোটা  এলাকা। একটি চারচাকার গাড়ি ভয়াল গতিতে ছুটে এসে পিছন থেকে ভয়ংকর ধাক্কা মারে বাইকে! দূরে ছিটকে পড়ে দ্বাদশের পড়ুয়া, তার বাবাও।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন; Lowering Price of LPG: এলপিজি এখন মিলবে আরও কম দামে, কমছে ভ্যাট! দোলের আগেই খুশির রং হেঁশেলে...

বাবা ও ছেলে

কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরা হল না, মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর বাবার। বুধবার দুর্ঘটনাটি ঘটে হাসিমপুর এলাকায়। পুলিসসূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হরিপদ সাউ, তাঁর ছেলে গুরুপদ সাউ। বাড়ি বকুলতলা এলাকায়।

সজোরে ধাক্কা বাইকে
 
এদিন মোটরবাইকে করে বাবা-ছেলে ওড়িশার সোনাকোনিয়ার দিকে কাজে যাচ্ছিলেন। অভিযোগ, একই দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরবাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। 

নিভল প্রাণ, ভাঙল স্বপ্ন

জানা গিয়েছে, গুরুপদ সাউ এ বছর দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। এদিন তাঁর পরীক্ষা না থাকায় বাবার সঙ্গে কাজে বেরিয়েছিলেন। কিন্তু কর্মস্থলে পৌঁছনোর আগেই দুর্ঘটনায় নিভে গেল এই তরতাজা প্রাণ। থেমে গেল একটি পরিবারের স্বপ্ন। 

আরও পড়ুন; Heaviest Snowfall of Century: নৃশংসতম স্নোফল! একুশ শতকের ভয়াবহ তুষারপাতে ৩০ মৃত্যু, শ্মশানের মতো নিঝুম...

হৃদয়বিদারক

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিস। দেহ উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। প্রাইভেট গাড়ি-সহ চালককে আটক করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কড়া নজরদারির দাবি উঠেছে এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.