শ্রীকান্ত ঠাকুর: ধর্ষণ করে খুন? পুকুরে ভেসে উঠল নাবালিকার অর্ধনগ্ন পচাগলা দেহ! দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Narasinha Dutt College: নরসিংহ দত্ত কলেজে 'নোংরামি'! র্যাগিংয়ে নামে যৌ*ন নি*র্যাত*ন? বিস্ফোরক প্রিন্সিপালও...
পুলিস সূত্রে খবর, বয়স মোটে ১১ বছর। গোপালগঞ্জের নিবেদিতা গার্লস স্কুলে ক্লাস ফাইভে পড়ত ওই কিশোরী। পরিবারের লোকদের দাবি, গত শুক্রবার হঠাত্ নিখোঁজ হয়ে যায় সে। এরপর আজ, সোমবার কুমারগঞ্জের মোহনার জহরাপুকুর ওই কিশোরী দেহ দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উর্ধ্বাংশের পোশাক খোলা ছিল। দেহে পচনও ধরে গিয়েছিল।
এদিকে যে পুকুরে দেহটি ভেসে ওঠে, সেই পুকুরটি লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, ফাঁকা মাঠের মাঝে। বাড়ি থেকে প্রায় ৩ কিমি দূরে ওই পুকুরে কীভাবে দেহ এল? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। তাঁদের দাবি, প্রমাণ লোপাট করতে দেহটি পুকুরে ফেলে দিয়েছিল অভিযুক্ত।
আরও পড়ুন: AC Local: 'কুল' ডেইলি প্যাসেঞ্জারি! চলে এসেছে এয়ার কন্ডিশনড রেক! কিন্তু... শিয়ালদহের এসি লোকাল নিয়ে বড় আপডেট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)