)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২৮ জুলাই ছিল অসমে ৫ম দেশ ভক্তি দিবস। এই উপলক্ষে বিশাল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা অসম সরকারের তথ্য ও জনসংযোগ অধিদপ্তরের উদ্যোগে সংগঠিত হয়। শুধু অসম নয়, ভারতের বিভন্ন রাজ্যের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিল্লি এবং কেরলের মানুষও এই প্রতিযোগিতায় ছিলেন। এই কুইজ প্রতিযোগিতা গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। প্রতিযোগির অংশগ্রহণের সংখ্যা ৬৫০ দল ছিল, তার মধ্যে ৩৪৮ দল অংশগ্রহণ করেছিলেন।

এই প্রতিযোগিতার দুই পর্ব ছিল, প্রাথমিক পর্ব এবং চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতা পরিচালনা করেন অচিন্ত শর্মা। প্রাথমিক পর্বে ৩২টি প্রশ্নের লিখিত পরীক্ষা ছিল, যা ৩৪৮ দলই অংশগ্রহণ করেন। এই পর্ব থেকে মোট ৬টি দলকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। এই দলগুলি হল: অ্যাক্রস দ্য কলেজ গেট, উ আ কা খা, সারে জাহান সে আচ্ছা, গদর পার্টি, দ্য থ্রি বডি প্রবলেম এবং ডিএবি। শেষ পর্যন্ত, দ্য থ্রি বডি প্রবলেম দল বিজয়ী হয়। সারে জাহান সে আচ্ছা এবং গদর পার্টি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

দেশ ভক্তি দিবসের দিন তরুণ রাম ফুকনের মূর্তিতে সকাল ৯টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১১টায় লোকসেবা ভবন, অসম সচিবালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়। বিজয়ীদের ২৮ জুলাই, দেশভক্তি দিবস উদযাপন অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। এছাড়াও, আরও তিনটি দলকে নগদ পুরস্কার দেওয়া হয়।

মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিশাল অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। এছাড়া অংশগ্রহণকারীদেরও বাহবা জানন। ২০২১ সাল থেকে এই অনুষ্ঠান দেশভক্ত তরুণ রাম ফুকনের স্মরণে উদযাপন করা হচ্ছে। তথ্য ও জনসংযোগ অধিদপ্তরের উদ্যোগে এই দিনটি রাজ্য ও জেলা স্তরে পালন করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)