Dilip Ghosh: পাল্টা বলেছেন দিলীপও। বিজেপি নেতার দাবি, তৃণমূলের নেতারা খড়্গপুরকে কব্জা করে রেখেছে। রেলের জায়গা দখল করে বাড়ি ঘর বানিয়ে ব্যবসা করছে
ই গোপী: দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমুলের সহ-সভাপতি। তাঁর দাবি, অবৈধ ভাবে রেলের জায়গায় তৈরি বাড়ি দখল করে রয়েছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ, জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরীর।
উল্লেখ্য, ২০১৯ সালে সাংসদ হওয়ার আগে থেকে রেলশহর খড়্গপুরের ২৬ নং ওয়ার্ডে রেলের একটি বাংলোতে থাকতে শুরু করেন দিলীপ ঘোষ। তারপর সাংসদও হন মেদিনীপুরে। তবে ২০২৪-এ দল তাকে মেদিনীপুরের প্রার্থী করেনি। কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচিতে খড়্গপুর -মেদিনীপুরে এলে দিলীপবাবু থাকেন রেলের ওই বাংলোতে। আর এবার সেই বাংলো দখল নিয়ে অভিযোগ তৃণমুলের।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তৃণমুলের জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরী বলেন তারা রেলের কাছে RTI করে জানতে চেয়েছিলেন ওই বাংলো আদৌ কার নামে আছে। RTI এর উত্তরে জানা যায় ওই বাংলো কারও নামেই নথিভুক্ত নেই। তবে কেন দিলীপ ঘোষ ওই বাংলো দখল করে আছেন, প্রশ্ন তোলেন তৃণমুল নেতা। পাশাপাশি তিনি আরও বলেন, দিলীপের বাংলো থেকে অদূরে আছে RPF এর ট্রেনিং সেন্টার থেকে শুরু করে রেলের গুরুত্বপূর্ণ জায়গা। দিলীপ ঘোষ ওই এলাকায় থাকার ফলে অনেক দুষ্কৃতী ওই জায়গায় যান। এতে রেলের অনেক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন-মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপে উঠল মাটি! ভয়াবহ মাত্রার এই কম্পনে কতটা ভয়াবহ পরিস্থিতি?
তৃণমূল নেতার আরও অভিযোগ, রেল আউটডোরে অনেক গরিব মানুষের বাড়ি রেল উচ্ছেদ করতে চলে যায়। এখন কেন রেল নিশচুপ। যদি রেল পদক্ষেপ না নেয় তাহলে আগামিদিনে রাজনৈতিক ভাবে তৃণমূল পথে নামবে।
আরও পড়ুন-রামনবমীর দিনে রামের সঙ্গে 'বিরোধ' সত্যনারায়ণের? একই তিথিতে এ কী বিপর্যয়? কেন এ ধর্ম-যুদ্ধ?
এদিকে, পাল্টা বলেছেন দিলীপও। বিজেপি নেতার দাবি, তৃণমূলের নেতারা খড়্গপুরকে কব্জা করে রেখেছে। রেলের জায়গা দখল করে বাড়ি ঘর বানিয়ে ব্যবসা করছে। সেটা অবৈধ। দম থাকলে ছেড়ে দিন। দিলীপ ঘোষ কারও কোনও জিনিস দখল করে রাখেনি। ওঁরা রেখেছেন। ছেড়ে দিন, না হলে বুলডোজার চলবে । পাশাপাশি কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিলীপ বলেন, যারা পশ্চিমবাংলা কব্জা করে রেখেছে তারা দিলীপ ঘোষের দিকে আঙুল তোলে কীভাবে? আরজিকর হয়েছে রামের ইচ্ছায়, চাকরি গেছে রামের ইচ্ছায়, ২০২৬ এ সরকারও যাবে রামের ইচ্ছায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.