Madhyamik Result 2025 Topper: পাশের হারে জেলাই সেরা! ৬৯৬ পেয়ে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে ফার্স্ট বাকুঁড়ার ঈশানী...

West Bengal Board 10th Result 2025 Topper list: এবছরও মাধ্যমিকের পাশের হারে কলকাতাকে টেক্কা দিল রাজ্য। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। এবছর প্রথম ১০-এ ৬৬ জন।

সৌমিতা খাঁ | Updated By: May 2, 2025, 12:22 PM IST
Madhyamik Result 2025 Topper: পাশের হারে জেলাই সেরা! ৬৯৬ পেয়ে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে ফার্স্ট বাকুঁড়ার ঈশানী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ হল এবছরের মাধ্যমিকের। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবারের মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। ২৭. ৬২ শতাংশ ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Add Zee News as a Preferred Source

মাধ্যমিক এবছর প্রথম ১০-এ ৬৬ জন। পাশের হারে ফের কলকাতাকে টেক্কা দিল জেলা। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, তৃতীয় কলকাতা। পাশের নিরিখে প্রথম ৪ জেলা। পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। এবছর পাসের হার ৮৬.৫৬ শতাংশ। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)।

আরও পড়ুন:Delhi Waterlogged: ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি, তিন বাচ্চা-সহ মৃত চার...

এবার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মেধাতালিকায় এবার প্রথম একজন-ই। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। ৬৯৩ পেয়ে তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। মেয়েদের মধ্যে ঈশানী প্রথম। চতুর্থ স্থান অধিকার করেছে দুজন। ১. নিরোল উচ্চ বিদ্যালয়, পূর্ব বর্ধমানের মহঃ সেলিম, প্রাপ্ত নম্বর ৬৯২। ২. কন্টাই মডেল ইনস্টিটিউটের সুপ্রতীক মান্না, প্রাপ্ত নম্বর ৬৯২।

আরও পড়ুন:West Bengal Board 10th Result 2025: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী!

এছাড়াও পঞ্চম স্থান অধিকার করেছে ৪, ষষ্ঠ ৫, সপ্তম ৫, অষ্টম ১৬, নবম ১৪ এবং দশম ১৬।

৬৯১ পেয়ে পঞ্চম স্থানে ৮ পরীক্ষার্থী। ১. গৌরহাটি হরদাস ইনস্টিটিউট, হুগলির সিঞ্চন নন্দী। ২. মারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মহঃ আসিফ। ৩. ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, হুগলির দীপ্তজিৎ ঘোষ। ৪. নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সোমতীর্থ করণ।

৬৯০ পেয়ে ষষ্ঠ স্থানে ৫ পরীক্ষার্থী। ১. অউন্চ‌ দে, ফালাকাটা উচ্চ বিদ্যালয়। ২. জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৩. রুদ্রনীল মাসন্ত, গোরাসোলে মুরলীধর হাই স্কুল, বাঁকুড়া। ৪. অঙ্কন মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। ৫. অভ্রদীপ মণ্ডল, সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। 

৬৮৯ পেয়ে সপ্তম স্থানে ৫ পরীক্ষার্থী। ১. দেবার্ঘ্য দাস, ফালাকাটা উচ্চ বিদ্যালয়। ২. অঙ্কন বসাক, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। ৩. অরিত্রা দে, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৪. দেবাদ্রিতা চক্রবর্তী, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। ৫. সৌরীন রায়, অমরগড় উচ্চ বিদ্যালয়। 

৬৮৮ পেয়ে অষ্টম স্থানে ১৬ পরীক্ষার্থী। ১. অনির্বাণ দেবনাথ, তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। ২. সত্যম সাহা, রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির। ৩. আসিফ মেহবুব, জয়েনপুর উচ্চ বিদ্যালয়। ৪. মোঃ ইনজামাম উল হক, টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়। ৫. সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ৬. অরিত্র সাহা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ৭. শুভ্রা সিংহ মহাপাত্র, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৮. অরিজিৎ মণ্ডল, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। ৯. স্পন্দন মৌলিক, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। ১০. শ্রীজয়ী ঘোষ, নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। ১১. পাপড়ি মণ্ডল, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। ১২. সৌপ্তিক মুখোপাধ্যায়, কংসাবতী শিশু বিদ্যালয়। ১৩. উদিতা রায়, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। ১৪. অরিত্র সাঁতরা, মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়। ১৫. পুষ্পক রত্নম, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। ১৬. অবন্তিকা রায়, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। 

৬৮৭ পেয়ে নবম স্থানে ১৪ পরীক্ষার্থী। ১. দেবাঙ্কন দাস, তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। ২. মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। ৩. অনীক সরকার, বালুরঘাট হাইস্কুল। ৪. অরিত্রী মণ্ডল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। ৫. দিশা ঘোষ, দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭। ৬. ময়ূখ বসু, কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়। ৭. পরমব্রত মণ্ডল, বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। ৮. অয়ান নাগ, কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল। ৯. অঙ্কুশ জানা, বেলদা গঙ্গাধর একাডেমি। ১০. দ্যুতিময় মণ্ডল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। ১১. ঐশিক জানা, কন্টাই মডেল ইনস্টিটিউট। ১২. প্রোজ্জ্বল দাস, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। ১৩. অনীশ দাস, প্রফুল্ল নগর বিদ্যামন্দির। ১৪. তানাজ সুলতানা, জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়। 

৬৮৬ পেয়ে দশম স্থানে ১৬ পরীক্ষার্থী। ১. কৌস্তভ সরকার, রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়। ২. আমিনা বানু, মোজামপুর গার্লস হাই স্কুল। ৩. উবে সাদাফ, সুজাপুর উচ্চ বিদ্যালয়। ৪. প্রিয়ম পাল, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৫. তুহিন হালদা, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৬. দেবায়ন ঘোষ, কোটাসুর উচ্চ বিদ্যালয়। ৭. এসকে আরিফ মণ্ডল, গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়। ৮. সম্যক দাস, নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। ৯. স্বাগত সরকার, কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল। ১০. অয়ন্তিকা সামন্ত, চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথি। ১১. সমন্বয় দাস, তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয়। ১২. বিশ্রুত সামন্ত, ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়। ১৩. সায়ন বেজ, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। ১৪. সোহম সাঁতরা, মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়। ১৫. শৌভিক দিন্দা, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.