Bengal Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা! জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতাও...

West Bengal Weather Update: রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। বৃষ্টির আগে পড়ে প্যাচপ্যাচে ঘর্মাক্ত অস্বস্তি।

সৌমিতা খাঁ | Updated By: Jun 29, 2025, 10:19 AM IST
Bengal Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা! জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতাও...

অয়ন ঘোষাল: আবার নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। 

Add Zee News as a Preferred Source

বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আরও পড়ুন:Kasba Law College Incident: গেট থেকে টেনে হিঁচড়ে ধ*র্ষ*ক মনোজিতের হাতে তুলে দেয় দুই শাগরেদ! হাড়হিম CCTV ফুটেজে জোড়াল প্রমাণ...

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

সোম এবং মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিলেই বিপদ বৃষের, চিন্তাভাবনা করে পদক্ষেপ নেবেন মকর...
 
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস।

কলকাতায় বৃষ্টি বাড়বে সোম এবং মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে অস্বাভাবিক বেশি জলীয় বাষ্প। ৯৫ থেকে ১০০ শতাংশ। সকালে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির আগে পড়ে প্যাচপ্যাচে ঘর্মাক্ত অস্বস্তি। বৃষ্টি হলে দমকা হওয়ায় সাময়িক স্বস্তি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.