Jalpaiguri: শোরগোল জলপাইগুড়িতে।
প্রদ্যুত্ দাস: উত্তরবঙ্গের কৃষি আধিকারিক নন। সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো গাড়িতে চেপে সপরিবারে পিকনিকে ড্রাইভার! শোরগোল জলপাইগুড়িতে।
আরও পড়ুন: Mahakumbh 2025 | Katwa: মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার প্রৌঢ়া! পুণ্য স্নানে গিয়ে...
ঘটনাটি ঠিক কী? ২৬ জানুয়ারি পিকনিক চলছিল জলপাইগুড়ির বোদাগঞ্জের গৌরীকোণ এলাকার। হঠাত্ সেই পিকনিকে এসে হাজির হয় সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো একটি গাড়ি। বোর্ড দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কৃষি আধিকারিক শুভেন্দু মণ্ডল এসেছেন। কিন্তু পরে দেখা যায়, ওই গাড়িতে চেপে পিকনিক করতে এসেছেন তাঁর ড্রাইভার বাপ্পা সরকার, তাও আবার সপরিবারে!ঘটনাটি জানাজানি হতেই তাজ্জব বনে যান সকলেই।
এদিকে এই ঘটনার পর জলপাইগুড়িতে কৃষি দফতরে গিয়ে ভুল স্বীকার করে নিয়েছেন বাপ্পা। তিনি জানান, গাড়িটি আমার নিজের। কৃষি দফতরে ভাড়া চলে। ২৬ জানুয়ারি ওই গাড়িতে সপরিবারে আমি পিকনিক করতে গিয়েছিলাম। গাড়িতে কৃষিকর্তা ছিলেন না'। বলেন, 'গাড়ি থেকে সরকারি বোর্ড ও নীল বাতি খুলে নেওয়া কিংবা ঢেকে দেওয়া উচিত ছিল। সেটা করিনি'।
অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার নর্থ বেঙ্গল রিজিয়নের দফতরের হেড ক্লার্ক জয়দেব রায় বলেন, 'বিষয়টি আমাদের কানে এসেছে। ওই গাড়ির চালককে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে বাকিদের কেউ সচেতন করা হয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.