Bengal Weather Update: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সপ্তাহ জুড়ে? জেনে নিন

Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি

নবনীতা সরকার | Updated By: May 20, 2025, 08:42 AM IST
Bengal Weather Update: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সপ্তাহ জুড়ে? জেনে নিন

অয়ন ঘোষাল:

Add Zee News as a Preferred Source

আজকের আবহাওয়া

পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এর উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। 

দক্ষিণবঙ্গ

গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টি বেশি হবে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে ঝড়ের সম্ভাবনা কম। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ। এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সপ্তাহ জুড়ে। তাপমাত্রার বড়সড় ও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।
মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। 
বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।

কলকাতা

মাঝে মাঝে আংশিক এবং মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ। দিনের যেকোনো সময় স্থানীয় ভাবে হালকা মাঝারি বৃষ্টি। 

কাল রাতের তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬০ থেকে ৯০ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.