ECI New Guidelines for Voter Slips: ভোটার স্লিপের আড়ালে আর রাজনৈতিক প্রচার নয়! বাধ্যতামূলক নির্বাচন কমিশনের লোগো...

Election Commission's Voter Slip: ভোটার স্লিপ বিলি নিয়ে এবার আরও কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বিলি বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। সেই স্লিপে কী কী উল্লেখ থাকবে? কোন রাজনৈতিক দলের লোগো দিয়ে ভোটার স্লিপ বিল করা যাবে না।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Feb 7, 2026, 01:29 PM IST
ECI New Guidelines for Voter Slips: ভোটার স্লিপের আড়ালে আর রাজনৈতিক প্রচার নয়! বাধ্যতামূলক নির্বাচন কমিশনের লোগো...

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার ভোটার স্লিপ বিলি নিয়ে কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। ভোটদানের আগে ভোটারদের হাতে যে স্লিপ পৌঁছায়, তাতে এতদিন রাজনৈতিক দলগুলির নিজস্ব প্রতীক লক্ষ করা যেত। দলের প্রতীকী স্লিপের আড়ালে চলত পরোক্ষ প্রচার। এবার সেই প্রথায় দাঁড়ি টেনে দিল কমিশন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- West Bengal Budget 2026: বাংলায় বাঙালির চাকরির জন্য যুবসাথী প্রকল্প মমতার, কাজ না পেলে মাসে ১৫০০ টাকা...

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ভোটার স্লিপে শুধুমাত্র নির্বাচন কমিশনের নিজস্ব লোগো ব্যবহার করা বাধ্যতামূলক। কোনো রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। কমিশনের মতে, ভোটার স্লিপের মূল উদ্দেশ্য ভোটারকে তাঁর ভোটকেন্দ্র এবং ক্রমিক সংখ্যা সম্পর্কে অবগত করা, প্রচার চালানো নয়।

কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিটি ভোটার স্লিপে নির্দিষ্ট কিছু তথ্য থাকা আবশ্যিক। সেগুলি হলো-

সংশ্লিষ্ট ভোটারের নাম।
ভোটার কার্ডের এপিক নম্বর
পার্ট নম্বর।
নির্দিষ্ট বুথ নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা

আরও পড়ুন- Govinda: ভয়ংকর কাণ্ড! রাত ৩টের সময় বাড়ি ঘিরে নেয় দুষ্কৃতীরা, প্রাণ বাঁচাতে হাতে বন্দুক তুলে নেন গোবিন্দা...

বন্ধ হবে কি 'পার্টি স্লিপ'?

ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হত ভোটের দিন সকাল থেকেই বুথের বাইরে রাজনৈতিক দলগুলির স্টল থেকে স্লিপ বিলি করার যে চিরাচরিত দৃশ্য দেখা যায়, এই নির্দেশের ফলে তার রাশ টানতে চাইছে কমিশন। কোনো রাজনৈতিক দল যদি নিজস্ব লোগো দিয়ে স্লিপ বিলি করে, তবে তা নির্বাচনী বিধিভঙ্গ হিসেবে গণ্য করা হবে। প্রশাসনের পক্ষ থেকেই বাড়ি বাড়ি সরকারি কিউআর কোড যুক্ত ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার কাজ ত্বরান্বিত করা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপে ভোটারদের বিভ্রান্তি কমবে এবং নিরপেক্ষতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.