বর্ষা আসতে এখনও ঢের দেরি। শীতের শেষেই এবার বন্যা ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর! প্রায় হাজার বিঘে জমির আলু ও ধান এখন জলের তলায়। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বর্ষা আসতে এখনও ঢের দেরি। শীতের শেষেই এবার বন্যা ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর! প্রায় হাজার বিঘে জমির আলু ও ধান এখন জলের তলায়। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা।
আরও পড়ুন: Howrah Station: উত্তরপ্রদেশ থেকে বেআইনি পথে প্রচুর ডলার আনা হচ্ছিল কলকাতায়! হাওড়া স্টেশনে...
প্রতি বছরই বর্ষায় বন্যা হয় উদয়নারায়ণপুরে। বৃষ্টি হলেই ছাড়ে ডিভিসি। কিন্তু এখন তেমন বৃষ্টি নেই। রোদ ঝলমলে আবহাওয়া। তাহলে? সেচ দফতর সূত্রে খবর, প্রতিবছরই শীতের শেষের দিকে বরো চাষের মরশুমেও জল ছা়ড়ে ডিভিসি। ব্যতিক্রম ঘটেনি এবারও। খালের মাধ্যমে সেই জল জমিতে প্রবেশ করানোর জন্য মুন্ডেশ্বরী নদীর চিংড়া-সহ বিভিন্ন জায়গায় যথারীতি বাঁধও দেওয়া হয়েছিল।
অভিযোগ, বাঁধে জল জমে গিয়েছিল। তারপর দিন কয়েক আগে ফের জল ছাড়ে ডিভিসি। ফলে জলস্তর বেড়ে গিয়েছে। এতটাই যে, স্থানীয় বলাইচক এলাকায় চিংড়া খালের উপর বাঁধ পেরিয়ে জল ঢুকছে উদয়নারায়ণপুরে। পাঁচারুল, দেবীপুরে প্রায় হাজার বিঘা জমির জলে তলায় চলে গিয়েছে। জল নাকি আরও বাড়ছে! সেক্ষেত্রে অন্যান্য পঞ্চায়েতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, চাষীদের যে আলু আছে, সেগুলো আমরা ন্যায্য মূল্যে সরকারি নিয়ম অনুসারে কিনে নেব'।
আরও পড়ুন: South 24 Prgs: বাবা বাড়িতে পা দিতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ছেলে, কেন এত রাগ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.