)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ। গ্রেফতার রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। সুজিত বোসের পর এবার উজ্জ্বল বিশ্বাস। কৃষ্ণনগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল কোতুয়ালি থানার পুলিস।
অভিযোগ, আজ মঙ্গলবার সকালে কৃষ্ণনগরে নিজের বাড়ি ও অফিস সামনে ট্রাক দাঁড় করছিলেন মমতা সরকারের মন্ত্রী। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এরপরই শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য় ছোঁড়া হয় ডিম। খবর পেয়ে কোনওরকমে উজ্জ্বলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। জিজ্ঞাসাবাদের পর অবশেষ রাতে গ্রেফতার করা হয় তাঁকে।
এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী সুজিত বোস জিজ্ঞাসাবাদের জন্য় তাঁকে নোটিশও পাঠানো হয়েছে। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী। কবে? মে মাসে।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। উদ্ধার হয় বেশ কিছু চাঞ্চল্যকর নথি। অভিযোগ ওঠে, রাজ্যের প্রায় ১৭ পুরসভার টাকা বিনিময়ে কর্মী নিয়োগ করা হয়েছে। সেই সূত্রেই সুজিত বোসের বাড়ি, অফিস, এমনকি তাঁর ছেলের রেস্টুরেন্টেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)