নান্টু হাজরা: ভোটের মুখে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ভোটারদের হুমকি দেওয়া এবং অসাংবিধানিক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয় বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী। বুধবার বিধাননগর মহকুমা আদালত তাকে ২৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
Add Zee News as a Preferred Source
কী ঘটেছিল?
একটি পথসভায় বক্তব্য রাখার সময় নির্মল দত্ত ভোটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক রয়েছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেব কার কী আছে। (ভিডিয়োর সত্যতা জি ২৪ ঘণ্টা যাচাই করেনি)
আরও পড়ুন:West Bengal Election 2026: গোপনে TMC ছাড়ান, ৪ তারিখের পর ' জয় বাংলা' বদলে যাবে 'জয় শ্রীরামে', BJP-র উত্তেজক প্রচার রায়নায়
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি প্রার্থী বিধান নগর কমিশনারেট সিপি বিধান নগরের কাছে অভিযোগ জানান। বিজেপি প্রার্থীর দাবি, ভোটারদের এর মাধ্যমে থ্রেট করা হয়েছে এবং সেখানে প্রাইভেসি অফ ভোটিং ব্রিজ এটা উনি ক্লেম করছেন, এটা গণতন্ত্রের যে একটা স্তম্ভ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ফাউন্ডেশন তাকে আঘাত করে, গণতান্ত্রিক পদ্ধতি ও সংবিধানকে আঘাত করে সেই কারণেই ওঁর নামে মৌখিক এবং লিখিত অভিযোগ করা হয়েছে।
বিজেপি প্রার্থীর পক্ষ থেকে এই বক্তব্যের একটি ভিডিয়ো পুলিস ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়। বিজেপির দাবি, এই কথার মাধ্যমে ভোটারদের মনে ভয় তৈরি করা হয়েছে এবং ভোটের গোপনীয়তা নষ্ট করার চেষ্টা হয়েছে।
উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আসন্ন নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে নয়াগ্রাম ব্লকের নিগুইতে একটি বিশাল জনসভার আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টি। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন নিগুইয়ের জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় মন্ত্রীকে দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে স্থানীয় মানুষের ঢল নামে। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে জনসভা থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শান্তনু ঠাকুর। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন রাজ্যে সরকারের বদল না ঘটলে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
আরও পড়ুন:West Bengal Assembly Election 2026: মাতৃশক্তি ভরসা কার্ড: ভোটের আগেই মহিলাদের ভাতা, নববর্ষের সকালে বাড়ি বাড়ি ফর্ম বিলি বিজেপির
বর্তমান সরকার কেবল কেন্দ্রীয় প্রকল্পগুলোতে বাধা সৃষ্টি করছে। এখনও পর্যন্ত চালু হয়নি কৃষক সম্মান নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প, সহ একাধিক প্রকল্প কে সরাসরি বাধা দেওয়া হয়েছে। গরু, কয়লা এবং বালি পাচার নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তিনি অভিযোগ করেন যে, জঙ্গলমহলের কাঠ ও বালি পাচার হয়ে যাচ্ছে এবং এই সবকিছুর নেপথ্যে রয়েছে রাজ্যের শাসক দল। শান্তনু ঠাকুর সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, জঙ্গলমহলের সম্পদ রক্ষা করতে এবং প্রকৃত উন্নয়নের স্বাদ পেতে বিজেপি প্রার্থী অমিয় কিস্কুকে জয়যুক্ত করার জন্য। সভার শেষে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)